ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই Logo নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ Logo তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। Logo ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ Logo ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প Logo আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর Logo ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের Logo শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত Logo স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ Logo অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কের বেহাল দশা, ভোগান্তিতে লাখো মানুষ

একদিকে রক্ষণাবেক্ষণ অভাব অন্যদিকে সড়কের নিচে থাকা গ্যাস লাইনের লিকেজ। এমন অবস্থায় বেহাল দশায় পরিণীত হয়েছে মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কসহ অধিকাংশ সড়ক। কার্পেটিং উঠে দেখা দিয়েছে খানাখন্দ। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন রোগীরা।

পৌরসভার তথ্যমতে, খাতা-কলমে ‘ক’ শ্রেণির পৌরসভাটিতে এক লাখ ১২ হাজারের বেশি মানুষ রয়েছে। এ জনসংখ্যা ছাড়াও বাইরে থেকে আসা আরও অনেকে সড়ক ব্যবহার করেন। ১০ কিলোমিটার আয়তনে পৌর এলাকায় ৬০ কিলোমিটার কার্পেটিং সড়ক রয়েছে। স্থানীয়দের অভিযোগ অধিকাংশ সড়কেই রয়েছে খানাখন্দ।

মুন্সিগঞ্জ শহরে প্রবেশের প্রধান পথ মানিকপুর-দশতলা সড়ক। সোমবার (৩০ সেপ্টেম্বর) সরজমিনে দেখা যায়, জেলা শহরে প্রবেশের প্রধান সড়কটির আধা কিলোমিটারের বেশি অংশ জুড়ে অজস্র খানাখন্দ, মানিকপুর এলাকায় বড় অংশে উঠে গেছে পিচ ঢালাই। বৃষ্টি নামলে দেখা দেয় জলাবদ্ধতা। স্কুল-কলেজ, কোর্ট-কাচারিসহ নিত্য যাতায়াতে দুর্ভোগ পোহাচ্ছে সবশ্রেণির মানুষ। মানিকপুরের এই সড়কেই রয়েছে ২৫০ শয্যা বিশিষ্ট মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল। যা জেলার প্রধান চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। রাস্তা ভাঙাচোরা থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের।

এদিকে শুধু এই সড়ক নয় পৌরসভার অন্যান্য সড়কগুলোরও একই দশা। স্থানীয়দের অভিযোগ, সড়কগুলোর কোনো সংস্কার হচ্ছে না। এর সঙ্গে আবার সড়কের নিচে গ্যাসলাইনে রয়েছে লিকেজ। লিকেজ থেকে প্রায় গ্যাস বের হওয়া অবস্থা হচ্ছে আরও নাজুক।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই

মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কের বেহাল দশা, ভোগান্তিতে লাখো মানুষ

আপডেট সময় ১০:৫১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪