ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

দখল-দূষণে বিপর্যস্ত রাজগঞ্জ খাল উদ্ধার অভিযান, খুশি স্থানীয়রা

শরীয়তপুর পৌর এলাকায় দখল-দূষণে বিপর্যস্ত রাজগঞ্জ খালটি উদ্ধার অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পৌরসভার এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয়রা। খালটি সচল হলে মশা-মাছির উপদ্রব থেকে মুক্তি সঙ্গে কৃষিক্ষেত্রে সুফল পাবে বলে জানান স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, পদ্মার শাখানদী কীর্তিনাশা থেকে শুরু হয়ে ২ কিলোমিটার দৈর্ঘ্য রাজগঞ্জ খালটি। একসময় পানি প্রবাহ সচল থাকায় খালটি দিয়ে চলাচল করতো বিভিন্ন নৌযান। তবে দীর্ঘ এক যুগ ধরে দখল আর দূষণে অস্তিত্ব হারিয়েছে খালটি। খালটির বিভিন্ন অংশে দোকানপাট নির্মাণ ও বাসাবাড়ির ময়লা-আবর্জনা ফেলায় পানিপ্রবাহ বন্ধ হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। এতে মশা-মাছির উৎপাত বেড়ে ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী। পাশাপাশি শহরের পানি খালে নামতে না পেরে বর্ষাকালে সৃষ্টি হয় জলাবদ্ধতা।

রোববার (২৪ নভেম্বর) সকালে খালটির প্রবাহ ফেরানোর কাজ শুরু করে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। প্রশাসনের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা।

পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সালাম বেপারী বলেন, প্রশাসন একটি ভালো উদ্যোগ নিয়েছে। পলিথিন জমে খালটি এখন দূষণে পরিপূর্ণ। পানি সরতে না পারায় তীব্র দুর্গন্ধে মশা মাছির উপদ্রব দেখা দিয়েছে। খালটি সচল হলে পানি প্রবাহ শুরু হবে এবং পরিবেশ সুন্দর হয়ে উঠবে।

নাদিম নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এই খাল দিয়ে এক সময় নৌকা চলাচল করতো। এখন দূষণের কারণে মশা-মাছির উপদ্রব বেড়েছে। ডেঙ্গুর মতো বিভিন্ন রোগ ছড়াচ্ছে। প্রশাসনের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই দ্রুত খালটি সচল করা হোক।

শরীয়তপুর পৌরসভা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক পিংকি সাহা বলেন, শরীয়তপুর পৌরসভায় যে খালগুলো প্রবাহমান ছিল বর্তমানে বিভিন্ন প্রতিবন্ধকতায় বন্ধ হয়ে গেছে। সেগুলো পুনরায় আমরা সচল করার উদ্যোগ গ্রহণ করেছি। আজ থেকে রাজগঞ্জ খালটি খনন প্রক্রিয়া শুরু হয়েছে যা কীর্তিনাশা নদীতে কানেক্ট করবে। খালটি সচল করতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতা পড়লে তা অপসারণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

দখল-দূষণে বিপর্যস্ত রাজগঞ্জ খাল উদ্ধার অভিযান, খুশি স্থানীয়রা

আপডেট সময় ১০:০০:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪