ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আইনজীবী আলিফ হত্যা: ‘বটি’ হাতে হামলায় অংশ নেয়া রিপন গ্রেফতার

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি রিপন দাসকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভিডিও ফুটেজে রিপনকে বটি হাতে দেখা গেছে।

গ্রেফতার রিপন নগরীর পাথরঘাটা হরিদাস লেনের সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। সে ওষুধের দোকানের কর্মচারী ছিল।

সিএমপির এডিসি (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলার আনোয়ারা থেকে রিপনকে গ্রেফতার করা হয়েছে। ভিডিও ফুটেজে পাওয়া চিত্রে দেখা যায় আলীফ হত্যাকাণ্ডের সময় তার হাতে বঁটি ছিল। সেই রিপনকেই গ্রেফতার করা হয়েছে। তাকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।

এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে হত্যায় সরাসরি অংশ নেওয়া প্রধান আসামি চন্দন দাসকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করা হয়। ভিডিও ফুটেজে দেখা যায় চন্দন কিরিচ দিয়ে আইনজীবী আলিফকে কুপিয়েছে। ২৪ ঘণ্টার কম সময়ে আলীফ হত্যায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হলো।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে আদালত পাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে ইসকন সমর্থকরা আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

আইনজীবী আলিফ হত্যা: ‘বটি’ হাতে হামলায় অংশ নেয়া রিপন গ্রেফতার

আপডেট সময় ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪