ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

সাবেক মন্ত্রী রাজ্জাক ও রুহুল হকের ব্যাংক হিসাব জব্দ

সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী শিরিন আক্তার বানু এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক ও তার স্ত্রী ইলা হকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধনী ব্যবসায়িক হিসাবের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী তার স্ত্রী শিরিন আক্তার বানু, ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিত, রেজওয়ান শাহরিয়ার সুমিত ও মেয়ে ফারজানা আক্তার তন্দ্রার ব্যাংক হিসাব লেনদেন স্থগিত রাখতে বলা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে । বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংশ্লিষ্ট এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক হিসাবের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোন ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে। আর ব্যাংক হিসাব জব্দকারিদের জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের তথ্য দেওয়া হয়েছে।

স্থগিত করা হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন যাবতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে ২ কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে বলা হয়েছে।

একইদিনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, তার স্ত্রী ইলা হক, ছেলে জিয়াউর হক ও মেয়ে মেহজাবিন হকের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক হিসাবের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

সাবেক মন্ত্রী রাজ্জাক ও রুহুল হকের ব্যাংক হিসাব জব্দ

আপডেট সময় ১১:১৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪