ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ Logo রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

সিরিজ হেরে গেলো বাংলাদেশ

সিরিজ বাঁচিয়ে রাখতে আজকে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না টাইগারদের। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে গেলো বাংলাদেশ।

টাইগারদের ৭ উইকেটে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ।

মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৪৫ ওভার ৫ বলে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। মাহমুদউল্লাহ করেন ৯২ বলে ৬২ রান। এছাড়া তানজিদ তামিম ৩৩ বলে ৪৬ ও তানজিম সাকিব করেন ৬২ বলে ৪৫ রান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জায়ডেন সিয়েলস নেন ৪টি উইকেট।

২২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ক্যারিনিয়ান ওপেনার ব্রান্ডন কিং ও এভিন লুইস। উদ্বোধনী জুটিতে ১০৯ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। ৬২ বলে ৪৯ রান করে রিশাদ হোসেনের বলে আউট হন এভিন লুইস।

এরপর ক্রিজে আসা কাসি কার্টিকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন কিং। ফিফটি তুলে নিয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন তিনি। তবে দলীয় ১৭৫ রানে ৭৬ বলে ৮২ রান করে আউট হন কিং।

এর শাই হোপকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন কার্টি। দলীয় ১৯৫ রানে ৪৭ বলে ৪৫ রান করে আউট হন কার্টি। তার বিদায়ের পর ক্রিজে আসা শেরফান রাদারফোর্ডকে সঙ্গে নিয়ে ৭৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন হোপ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

সিরিজ হেরে গেলো বাংলাদেশ

আপডেট সময় ১০:০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪