ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই Logo নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ Logo তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। Logo ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ Logo ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প Logo আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর Logo ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের Logo শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত Logo স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ Logo অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে প্রবাসীদের সরিয়ে আনবে বাংলাদেশ: দূতাবাস

লেবাননে প্রায় ১ লাখ বাংলাদেশি কাজ করছেন। তাদের প্রায় ৪০ শতাংশ নারী। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে ফিরে আসতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের সরিয়ে নেবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বৈরুতের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

বৈরুতে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আমরা এখানকার সার্বিক পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি। ইভাকুয়েশনের ব্যাপারে ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত আছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে বলা হয়েছে কত লোক দেশে ফিরতে পারেন, এরকম একটা তালিকা করার জন্য। আমরা এটা নিয়ে কাজ করছি।

কর্মীদের সরিয়ে নেওয়ার কাজ কখন শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, এই ধরনের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সাধারণত দ্রুত ঘটে, এবং আমরা কোনো বিলম্ব করব না। তবে তিনি পরিবহন ব্যবস্থার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

ফার্স্ট সেক্রেটারি আরও জানান, লেবাননের দক্ষিণাঞ্চল ও বৈরুতে শিয়া-অধ্যুষিত এলাকাগুলোতে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।

চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশ দূতাবাস ২৩ সেপ্টেম্বর কনস্যুলার এবং কল্যাণ সেবা বন্ধ ঘোষণা করেছে।

বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, লেবাননে অন্তত পাঁচজন বাংলাদেশি আহত হয়েছেন— তিনজন দক্ষিণ লেবাননে ও দুজন বৈরুতে।

বাংলাদেশি অভিবাসীরা জানিয়েছেন, দক্ষিণ লেবানন থেকে— বিশেষ করে রফিক হারিরি মসজিদ এবং হামরা সানায়া পার্কের আশপাশ থেকে প্রায় ২০-২৫ হাজার বাংলাদেশি বৈরুতে চলে এসেছেন।

গত বছরের অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ শুরুর পরও লেবানন এই সংঘাতের তেমন প্রভাব পড়েনি। তবে গত সপ্তাহ থেকে পরিস্থিতির দ্রুত অবনতি ঘটেছে। গত ২৩ সেপ্টেম্বর ইসরায়েল বিমান হামলা শুরু করার পর দক্ষিণ লেবাননের বাসিন্দাদের জন্য সরিয়ে নিতে সতর্কতা জারি করে। এরপর থেকে সংঘাত তীব্র আকার ধারণ করেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে প্রবাসীদের সরিয়ে আনবে বাংলাদেশ: দূতাবাস

আপডেট সময় ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪