ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের Logo নাসিকে যুক্ত হচ্ছে ফতুল্লা-কুতুবপুর-এনায়েতনগর, বাদ কাশীপুর Logo নাসিকের টেন্ডার বাণিজ্যেরও অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে Logo শহরে অটোরিকশার সংখ্যা ও গ্যারেজের তালিকা চাইলেন এমপি আবুল কালাম Logo লিংক রোড সকালে পরিষ্কার, রাতে ফের ময়লা Logo হরমুজে বাণিজ্যিক জাহাজে হামলায় একজন নিহত, যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান Logo চেলসিকে রুখে দিয়ে তৃতীয় স্থানে হাল সিটি, হতাশ লিভারপুল Logo ডিসেম্বরেই মিমির সুখবর! Logo চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ Logo আলিগঞ্জে অভিষেক অনুষ্ঠানে এমপি আব্দুল্লাহ আল আমিন, উঠেছে নানা প্রশ্ন

ভালুকায় মেয়েকে শ্বাসরোধে হত্যা, মা আটক

ময়মনসিংহের ভালুকায় একমাত্র মেয়েকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। ওই মাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ভালুকা পৌরসভার মেজর ভিটা এলাকার একটি বাসায় দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।

নিহত ৯ বছর বয়সী কৃত্তিকা চক্রবর্তী গাজীপুর শাহীন স্কুলের চতুর্থ শ্রণির ছাত্রী ছিল। তার বাবা খাগড়াছড়ির রামগর উপজেলার প্রসেনজিৎ চক্রবর্তী। তিনি ভালুকায় ভাড়া বাসায় থেকে স্কয়ার ফার্মাসিউটিক্যালের আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কাজ করেন। শিশুটির মা কেয়া চক্রবর্তী আট মাসের অন্তঃসত্ত্বা।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানিয়েছেন, শুক্রবার বিকেলে মেয়েকে শ্বাসরোধে হত্যার পর দরজা বন্ধ করে লাশের পাশেই বসে ছিলেন কেয়া চক্রবর্তী। অনেক ডাকাডাকির পরও দরজা না খুললে শিশুটির বাবা প্রসেনজিৎ চক্রবর্তী পুলিশে খবর দেন। রাতে দরজা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। কেয়া চক্রবর্তীকে আটক করা হয়েছে।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন কেয়া চক্রবর্তী। তবে, কী কারণে তিনি নিজের সন্তানকে হত্যা করেছেন, তা জানা যায়নি। কেয়া চক্রবর্তীকে মানসিকভাবে বিপর্যস্ত দেখা গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

অভিযোগের পর অভিযোগ, বদলি কর্মকর্তার পরও বহাল সালমা! ভাঙ্গার ভূমি অফিসে রহস্য আরও ঘনীভূত—“অলৌকিক ক্ষমতার” উৎস কোথায়, প্রশ্ন জনগণ ও সাংবাদিকদের

ভালুকায় মেয়েকে শ্বাসরোধে হত্যা, মা আটক

আপডেট সময় ০৯:৪৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪