ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে হঠাৎ আগুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এমটি বাংলার সৌরভ নামের একটি ট্যাংকার জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কোস্ট গার্ডের একাধিক টাগবোট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এছাড়া জাহাজটি থেকে এ পর্যন্ত ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে আগুন লাগার সময় জাহাজে কতজন নাবিক ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এমটি বাংলার সৌরভ বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ। এটি ১৯৮৭ সালে ডেনমার্কে নির্মিত হয়েছিল। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় ট্যাংকার থেকে অপরিশোধিত জ্বালানি তেল সংগ্রহ করে পতেঙ্গার বিভিন্ন ডিপোতে নিয়ে আসে।

মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমটি বাংলার সৌরভ জাহাজে আগুন লাগার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, তীরের কাছাকাছি নোঙর করে রাখা জাহাজটি দাউ দাউ করে জ্বলছিল।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা বলেন, আমাদের কাছে ৯৯৯ থেকে একটি সংবাদ এসেছে বঙ্গোপসাগরে মাঝে বাংলার সৌরভ নামের একটি জাহাজে আগুন জ্বলছে। আমরা নৌবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারাও বলছেন জ্বলতেছে। কিন্তু সাগরে তো ফায়ার সার্ভিস কি করবে! তারপরও আমরা কর্ণফুলী ও ইপিজেড ফায়ার সার্ভিসকে যেতে বলেছি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে হঠাৎ আগুন

আপডেট সময় ০৯:৪৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪