ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

মুক্তির পর থেকেই নতুন নতুন দৃষ্টান্ত গড়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা-২: দ্য রুল’। প্রথম দিন থেকে বক্স অফিসে আলোড়ন ফেলেছে এ সিনেমা। কয়েকটি ভাষায় এ সিনেমা দারুণ ব্যবসা করেছে। তবে সাফল্যের পাশাপাশি বিতর্কও সিনেমাটির পিছু ছাড়ছে না।

জানা গেছে, উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে এ সিনেমাটি। সুকুমার নির্মিত এ সিনেমা নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন চলচ্চিত্র বিশেষজ্ঞ মনোবালা বিজয়াবালন।

তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘শুক্রবার উত্তর ভারতের পিভিআর, আইনক্স প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হবে “পুষ্পা ২: দ্য রুল”।’ মুহূর্তে ছড়িয়ে পড়ে তার সেই পোস্ট। তার কিছু ক্ষণপরেই আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দাবি ফিরিয়ে নেন চলচ্চিত্র বিশেষজ্ঞ। তিনি লেখেন, ‘একটি সমস্যা হয়েছিল। তবে তার সমাধান হয়েছে। এক এক করে প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে ছবি।’

হিন্দি ভাষায় সিনেমাটি দৃষ্টান্ত স্থাপন গড়েছে। মুক্তির পর থেকে হিন্দি ভাষায় এ সিনেমা ৬০০ কোটি রুপি ব্যবসা করেছে। তবে সারাবিশ্বে আল্লু অর্জুন অভিনীত এ সিনেমা ১৫০৮ কোটি রুপির ব্যবসা করেছে। সিনেমাটি মুক্তির আগে থেকেই অনুরাগীদের তুমুল আগ্রহ দেখা দেয়।

করোনা মহামারির সময় মুক্তি পেয়েছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। সেই সময় মানুষকে প্রেক্ষাগৃহে ফিরিয়েছিল আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার এ সিনেমা। তাই এ সিনেমা নিয়েও প্রথম থেকেই ব্যাপক উত্তেজনা দেখা গেছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

উত্তর ভারতের প্রেক্ষাগৃহ থেকে নামানো হচ্ছে ‘পুষ্পা-২’

আপডেট সময় ১২:৩৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪