ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন রোহিত?

মেলবোর্নে প্রথম ইনিংসে ব্যর্থতার পর আবারও প্রশ্ন উঠেছে রোহিত শর্মার টেস্ট ক্যারিয়ার নিয়ে। একের পর এক টেস্টে যে ভাবে ব্যর্থ হচ্ছেন রোহিত তা সমস্যায় ফেলছে ভারতীয় দলকে। জানা গেছে, মেলবোর্ন টেস্ট চলাকালীনই রোহিতের সঙ্গে আলোচনায় বসবেন প্রধান নির্বাচক অজিত আগারকার। যেখানে রোহিতের টেস্ট ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে।

অ্যাডিলেড এবং গ্যাবায় ছয় নম্বরে খেলার পর মেলবোর্নে রোহিত ফিরেছিলেন ওপেনিংয়ে। সেখানেও পাঁচ বলে মাত্র তিন রান করেছেন। প্যাট কামিন্সের বলে যে ভাবে আউট হয়েছেন তা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই। কারণ আউট হওয়ার মতো বলই ছিল না সেটা। এই সফরে পাঁচ ইনিংসে মাত্র ১৯ রান করেছেন রোহিত।

আগারকার এখন মেলবোর্নেই রয়েছেন। সেখানেই রোহিতের সঙ্গে আলোচনায় বসতে পারেন তিনি। শোনা যাচ্ছে, ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে না পারে তা হলে সিডনিতেই রোহিত শেষ টেস্ট খেলতে চলেছেন।

ছয় নম্বরে রোহিত ব্যর্থ হচ্ছেন বলে ভারতের ব্যাটিং অর্ডার পরিবর্তন হয়েছে মেলবোর্নে। শুবমান গিলকেও বসানো হয়েছে এ কারণে। নেওয়া হয়েছে ওয়াশিংটন সুন্দরকে, যাকে দিয়ে খুব একটা বোলিং করানো হয়নি।

লোকেশ রাহুলের জায়গায় রোহিত ওপেন করেছেন। রাহুল তিনে ফিরে খেলতে পারেননি। এসদিন ৫ বলেই ফিরেছেন সাজঘরে। গিলকে বসিয়ে তাহলে কী লাভ হল সেই প্রশ্নও তুলছেন কেউ কেউ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

টেস্ট থেকে অবসরে যাচ্ছেন রোহিত?

আপডেট সময় ১১:২২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪