ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

তবু মাশরাফির অপেক্ষায় সিলেট

বিপিএলের একাদশতম আসর শুরু হতে বাকি নেই একদিনও। আগামীকাল সোমবার পর্দা উঠবে দেশের ক্রিকেটের এই মেগা আসরের। শনিবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে সিলেট স্ট্রাইকার্স। দলটির অনুশীলনে এদিন দেখা যায়নি মাশরাফি বিন মোর্ত্তজাকে।

অবশ্য মাশরাফির থাকার কথাও না অনুশীলনে। শনিবার সময়ের আলোর প্রতিবেদনে মাশরাফির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছিল, এবারের বিপিএলে খেলা হচ্ছে না মাশরাফির। না খেলাটাই স্বাভাবিক। পরিস্থিতি বলতে গেলে তার অনুকূলে নেই। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সংসদ সদস্য মাশরাফি নীরব রয়েছেন। তাকে মাঠে ফেরানোর ব্যাপারেও নীরব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সিলেট স্ট্রাইকার্সের কোচ জানালেন, এখনও দল অপেক্ষা করছে মাশরাফির জন্য। দলটির প্রধান কোচ একেএম মাহমুদ ইমন শনিবার মিরপুর বিসিবির একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে পরিষ্কার করে কিছু না জানাতে পারলেও জানিয়েছেন মাশরাফি দলের অবিচ্ছেদ্য অংশ। মাহমুদ ইমন বলেন, ‘আমাদের স্কোয়াডে এখনও আছে মাশরাফি। কারণ এই দলের অংশ মাশরাফি। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মাশরাফি কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী; ও যদি খেলার অবস্থায় থাকে, ফিটনেস যদি ভালো থাকে তা হলে অবশ্যই খেলবে।’ বিপিএলে মাশরাফির না খেলার কারণ কী শুধুই ফিটনেস নাকি অন্য কোনো ইস্যুও জড়িত? এই প্রশ্নে ফিটনেসের কথাই বলেন সিলেট কোচ, ‘মাশরাফির সঙ্গে কথাবার্তা চলছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

তবু মাশরাফির অপেক্ষায় সিলেট

আপডেট সময় ১২:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪