ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

কাদাপানিতে পুঁতে রাখা ছিল নবজাতকের মরদেহ

নরসিংদীর রায়পুরায় একদিন বয়সী এক নবজাতক কন্যাশিশুর মরদেহ ব্যাগে ভরে কাদাপানিতে পুঁতে রাখা অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয়রা। নবজাতকের মরদেহ নিয়ে স্থানীয়দের মনে তৈরি হয়েছে নানান কৌতূহল। খবর পেয়ে পুলিশ ওই নবজাতকের মরদেহটি থানায় নিয়ে আসে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের প্রাইমারি স্কুলের পেছনে মরা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। পরে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। ঘটনাটি এলাকায় বলাবলি শুরু হলে খবর পেয়ে শিশুটির মরদেহ দেখতে নদীর পাড়ে ভিড় জমায় স্থানীয়রা। তবে কে এমন কাজ করেছে তা এখনো জানতে পারেনি পুলিশ। বিকেলে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশের ধারণা, গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।

এ ব্যাপারে রায়পুরা থানার এসআই শাহজাহান সাংবাদিকদের বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সের কন্যাশিশুর মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

কাদাপানিতে পুঁতে রাখা ছিল নবজাতকের মরদেহ

আপডেট সময় ০৩:৪৫:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫