ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

তামিম ঝড়ে ডুবল রাজশাহী

হাসান মুরাদকে লং অনে উড়িয়ে বাউন্ডারি পার করলেন তামিম ইকবাল। এক লাফে স্কোর ১৬৩ থেকে ১৬৯! গেম ওভার। দেশসেরার ওপেনারের ঝড়ো ইনিংসে ভর করে হাসি ফেরে ফরচুন বরিশাল শিবিরে। দুর্বার রাজশাহীকে উড়িয়ে এক ম্যাচ পর জয়ের দেখা পেলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (৬ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৬৮ রান করে রাজশাহী। তাড়া করতে নেমে ১৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে বরিশাল। তৃতীয় ম্যাচে এটি বরিশালের দ্বিতীয় জয়। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে রাজশাহীর এটি তৃতীয় হার। দুবারই হেরেছে বরিশালের কাছে।

মাত্র ৪৮ বলে ৮৬ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তামিম। ১১টি চার ও ৩টি ছক্কায় ইনিংসটি সাজান বরিশাল অধিনায়ক। ফিফটির দেখা পান ২৮ বলে। চলতি আসরের তৃতীয় ম্যাচে এসে প্রথম ফিফটি পেলেন এই তারকা ক্রিকেটার। তামিমের হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

তামিম ঝড়ে ডুবল রাজশাহী

আপডেট সময় ০৭:৩৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫