ঢাকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ Logo রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

গজারিয়ায় বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ, নিহত দুই

মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওদুদ (৩৫), অপরজন জনের (৪০) পরিচয় জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হলেন- বাবুল (৩৫), সে বাকপ্রতিবন্ধী।

জানা যায়, ইমামপুর ইউনিয়নের কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে একটি বাল্কহেডের সঙ্গে একটি স্পিডবোটের সংঘর্ষ ঘটে। এ সময় স্পিডবোটটি দুমড়েমুচড়ে যায়। এতে স্পিডবোটে থাকা তিনজন গুরুতর আহত হয়। পরে তাদেরকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটলো এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

গজারিয়ায় বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ, নিহত দুই

আপডেট সময় ০৮:৫৫:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫