ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ফের সাকিবকে পেছনে ফেলার সুযোগ তাসকিনের

তাসকিন আহমেদ যেন বড্ড দুর্ভাগা একজন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ঘরোয়া ক্রিকেটের এই আসরে অভিষেকের পর একবারও চ্যাম্পিয়ন দলের অংশ হতে পারেননি তিনি। প্রতিবারই কোনো না কোনো দুর্বল দলের হয়ে খেলছেন। তবে দল যেমনই হোক, তাসকিন নিজেকে প্রমাণ করে চলছেন প্রতিনিয়ত।

এবারের বিপিএল যেন ব্যাটারদেরই। গত আসরগুলোতে ঢাকার উইকেটে যেখানে রান তুলতে কষ্ট হয়ে যেত, এবার সেখানেও রানবন্যা। চট্টগ্রাম, সিলেট তো আগে থেকেই ব্যাটারদের স্বর্গ। এবারের আসরে বোলাররা তুলোধুনো হচ্ছেন নিয়মিত, তবে ব্যতিক্রম তাসকিন।

তার দল দুর্বার রাজশাহী একদিকে হেরেই চলছে, অন্যদিকে জ্বলজ্বল করছে তাসকিনের নাম। এ পর্যন্ত ৯ ম্যাচে বোলিং করে ১১.৫৫ গড়ে নিয়েছেন ২০ উইকেট। চিটাগং কিংসের বিপক্ষে সোমবার দল বিশাল ব্যবধানে হারলেও দুই উইকেট নেন তাসকিন। চলতি আসরে প্রথম বোলার হিসেবে কুড়ি উইকেট পূর্ণ করেন তিনি। এখন পর্যন্ত তার ধারেকাছেও নেই আর কোনো বোলার।

এই অর্জনে সাকিবকে স্পর্শ করলেও আরেকটি জায়গায় এখনও সবার ওপরে তিনি। বিপিএলে এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড দেশের সর্বকালের সেরা ক্রিকেটারের। ২০১৯ আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৫ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়েছিলেন তিনি।

তাসকিনের এবার ২০ উইকেট হয়ে গেছে ৯ ম্যাচে। প্রাথমিক পর্বে আরও তিনটি ম্যাচ বাকি আছে রাজশাহীর। গত ম্যাচ থেকে দলের অধিনায়ক করা হয়েছে তাকে। চোটাঘাত ছোবল না দিলে বাকি তিন ম্যাচেও তিনি খেলবেন নিশ্চিতভাবেই। যে ধরনের ফর্মে তিনি আছেন, সাকিবকে টপকে না গেলেই বরং সেটি হবে বিস্ময়কর।

তার দলের প্লে-অফ খেলার সম্ভাবনা টিকে আছে এখনও। যদি প্লে-অফ খেলতে পারে রাজশাহী, তাসকিনও তা হলে সুযোগ পাবেন রেকর্ড গড়ার কিংবা আরও সমৃদ্ধ করার।

দেশের ক্রিকেটে বলা যায় সাকিব আল হাসানের বিদায়ঘণ্টা বেজে গেছে। রাজনৈতিক টানাপড়েনে সাকিব খেলতে পারছেন না জাতীয় দলের হয়ে, খেলতে পারছেন না দেশের ঘরোয়া ক্রিকেট লিগেও। এমন সময়ে সাকিবকে টপকে যাওয়ার দারুণ একটা সুযোগ তাসকিনের সামনে।

২০১৮-১৯ মৌসুমে ১৫ ম্যাচে ২৩ উইকেট নেন সাকিব আল হাসান। এক আসরে ২২ উইকেট নেওয়া বোলারের তালিকায় আছেন কেভিন কুপার, সাকিব, মাশরাফি বিন মোর্ত্তজা, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। বিপিএলে এক মৌসুমে ২১ উইকেট নিয়েছেন দুজন-২০১৫-১৬ মৌসুমে আবু হায়দার ও ২০১৬-১৭ মৌসুমে ডোয়াইন ব্রাভো।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ফের সাকিবকে পেছনে ফেলার সুযোগ তাসকিনের

আপডেট সময় ১০:৪৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫