ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫ Logo শহরে বেপরোয়া উৎসব বাসের চাপায় রিকশাচালক নিহত, আহত ৩ Logo গণঅভ্যুত্থানের পর রাজনীতি কি আবার পুরোনো পথে? Logo নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি’র আলোচনা সভা, অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত Logo নারায়ণগঞ্জে হেভেন কম্পিউটারের বিরুদ্ধে ক্রেতা হয়রানি ও প্রতারণার অভিযোগ Logo রূপগঞ্জে মোবারক হোসেন মোল্লা’র উপর সন্ত্রাসী হামলা ; সবুজ মিয়া গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ডিম আমদানি

ভারত থেকে ডিমের একটি বড় চালান দেশে এসেছে। শনিবার (৫ অক্টোবর) রাতে ডিম বোঝাই ট্রাকটি বেনাপোল বন্দরে প্রবেশ করে। সাড়ে ৭ টন ওজনের ডিম বোঝাই ট্রাকে ২ লাখ ৩১ হাজার পিস মুরগির ডিম আমদানি করেছে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান বিডিএফ কর্পোরেশন।

ভারতীয় রপ্তানিকারক কানুফ ত্রিপুরা ইন্ডিয়ার মাধ্যমে ডিমের চালানটি রাতে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। তখন আমদানিকারকের পক্ষে কোনো কাগজপত্র কাস্টমস কর্তৃপক্ষের কাছে দাখিল না করায় চালানটি খালাস দেয়নি বন্দর কর্তৃপক্ষ।

আমদানিকারকের পক্ষে চালানটি খালাসের জন্য রাতুল এন্টারপ্রাইজ সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান আজ রোববার (৬ অক্টোবর) দুপুরের দিকে কাস্টমসে কাগজপত্র দাখিল করেছে।

কাস্টমস সূত্রে জানা যায়, ডিমের আমদানি মুল্য প্রায় ৯ হাজার ৯৬৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৮৬ হাজার ৩২৫ টাকা। আমদানি মুল্যের উপর ২৮ শতাংশ শুল্ক পরিশোধ করে বেনাপোল কাস্টমস থেকে ছাড়পত্র নিতে হয়েছে। প্রতি পিস ডিমের আমদানি মুল্য বাংলাদেশি টাকায় ৫ টাকা ৭৫ পয়সা। প্রতিটি ডিমের শুল্ক পরিশোধ করতে হয়েছে প্রায় ২ টাকা।

বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, ডিমের পণ্য চালানটি যেহেতু জরুরি এবং পচনশীল, সেই কারণে অগ্রাধিকার ভিত্তিতে খালাসের ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আশা করেন, দ্রুত এর সকল প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জ: এইচএসসিতে কমেছে পাসের হার ও জিপিএ-৫

ভারত থেকে ২ লাখ ৩১ হাজার ডিম আমদানি

আপডেট সময় ১০:২৩:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪