ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বন্দরে ওএমএসের ডিলার নিয়োগে অনিয়ম: নিয়োগ বাতিল সহ ইউএনও এবং খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

বন্দর প্রতিনিধি: ওএমএস নীতিমালা ভঙ্গ করে ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন দরপত্রে অংশ নেওয়া ব্যক্তিরা। এ সময় অনিয়মের মাধ্যমে দেওয়া ওএমএস এর ডিলার নিয়োগ বাতিল সহ কর্মকর্তাদের অপসারণের জোড়ালো দাবি তোলা হয়। সরকারি ওই দুই কর্মকর্তাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর বলেও আখ্যায়িত করা হয়েছে।
রোরবার ২৬ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সিএসডি সরকারি খাদ্যগুদামের সামনে ডিলার নিয়োগ আবেদনকারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডিলার নিয়োগের অনেক আবেদনকারী সহ সর্বসাধারণ লোকজন অংশ নেন।
মানববন্ধনে ডিলার নিয়োগ আবেদনকারী মহিউদ্দিন শিশিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহাদুল্লাহ মুকুল, আমিনুল ইসলাম।
মানববন্ধনে বক্তরা বলেন, সিএসডি সরকারি খাদ্যগুদাম নিয়ন্ত্রক কার্যালয়ে থেকে ওএমএস ডিলার নিয়োগে সরকারি নীতিমালা ভঙ্গ করে লটারি না দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসর ইউএনও মোস্তাফিজুর রহমান এবং খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তার এরা দুজন তাদের পছন্দের লোককে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছেন। ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করা হবে। কিন্তু সরকারি নীতিমালা ভঙ্গ করে আবেদনকারীদের না জানিয়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং পূনরায় ডিলার নিয়োগ দেওয়ার দাবী জানান।
মানববন্ধনে বক্তরা আরও বলেন, গত ১৩ জানুয়ারি ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে। সরকারি সকল নিয়ম মেনে ডিলার নিয়োগের জন্য ১৯জন প্রার্থী আবেদন করেছে। গত ১৯ জানুয়ারি লটারির মাধ্যমে ডিলার নিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু সরকারি নীতিমালার বাহিরে গিয়ে ইউএনও মোস্তাফিজুর রহমান এবং খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তার এই নিয়োগ দিয়েছেন। তারা যে কাজটি করেছে আমরা তীব্র নিন্দা জানাই এবং অতিশীঘ্রই টেন্ডার বাতিল করে নতুন করে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়। এবং অনতিবিলম্বে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তারকে আওয়ামী ফ্যাসিবাদীর দোসর আখ্যায়িত করে অপসারণ দাবী করেছেন।
মানববন্ধনে নিয়োগ আবেদনকারী নুর মোহাম্মদ, আজিজুল হাকিম তানজিল, শামীম, মেহেদী অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শফিক, জামান, দীন ইসলাম, সাইদুল ইসলাম শুভ, জাহাঙ্গীর, হান্নান, রনি, মোসেমান, নিজাম, সাইদুল, রফিক সহ স্থানীয় এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

বন্দরে ওএমএসের ডিলার নিয়োগে অনিয়ম: নিয়োগ বাতিল সহ ইউএনও এবং খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১০:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫