ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

অশালীন প্রস্তাব পেয়েছিলেন ফাতিমা

বলিউডে প্রথম ছবি ‘দঙ্গল’ দিয়ে রাতারাতি আলোচনায় আসেন ফাতিমা সানা শেখ। সেই ছবিতে প্রশংসা পান অভিনেত্রী। এরপর ‘লুডো’, ‘অজীব দাস্তাঁ’, ‘ধক ধক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। এই সফরের প্রথম দিকে তাকেও অশালীন প্রস্তাবের মুখোমুখি হতে হয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথা বলেছেন তিনি।

দক্ষিণ ভারতীয় ছবির জগতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা। অভিনেত্রী বলেছেন, কাস্টিং এজেন্ট আমাকে প্রশ্ন করেছিলেন, ‘তুমি সবকিছু করতে রাজি তো?’ আমি বলেছিলাম, আমি পরিশ্রম করব এবং চরিত্রের জন্য যা প্রয়োজন, সেটা করব। কিন্তু তিনি সেই ইঙ্গিতপূর্ণ কথাটা বলতেই থাকেন। আর আমি না বোঝার ভান করে উত্তর দিতে থাকি। দেখতে চাইছিলাম, কত নিচে নামতে পারেন তিনি। এমনই আরও এক অভিজ্ঞতা হয়েছিল হায়দরাবাদে।

অভিনেত্রী আরও বলেন, ‘আমরা একটা ঘরের মধ্যে ছিলাম। প্রযোজকরা জানিয়েছিলেন, লোকজনের সঙ্গে দেখা করতে হবে ইত্যাদি। বুঝতেই পারছিলাম, কী বলতে চাইছেন তারা। তবে সরাসরি কিছু বলছিলেন না।’ ২০১৫ সালে ফাতিমা একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু তারপর থেকে আর কোনো দক্ষিণি ছবিতে দেখা যায়নি। শিগগিরই তাকে ‘মেট্রো ইন দিনো’, ‘আপ জয়সা কোই’ সিনেমায় দেখা যাবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

অশালীন প্রস্তাব পেয়েছিলেন ফাতিমা

আপডেট সময় ১১:০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫