ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে দেয়ালে দেয়ালে রাতের আঁচড় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখা গেছে। গত সোমবার গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের টিসি রোড এলাকার বিভিন্ন দেয়ালে এসব স্লোগান লেখা হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, গভীর রাতে মুখোশ পরা পাঁচজনের একটি দল আওয়ামী লীগের এই স্লোগান লিখেছে।

কয়েকটি স্থানে গিয়ে দেখা গেছে, বিভিন্ন ভবন ও দোকানের শাটারে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে রাখা হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান আর ভবনে এমন লেখনী চোখে পড়েছে, তার মালিকপক্ষ কিংবা নৈশপ্রহরীরা জানিয়েছে, কে বা কারা এই কাজ করেছে তা তাদের জানা নেই।

এদিকে স্লোগানটি লেখার সময় শহরের মিজমিজি টিসি রোড এলাকার মিজান নামক এক স্থানীয় বাসিন্দার চোখে পড়েছে।

তিনি বলেন, গভীর রাতে মুখোশ পরা পাঁচজনকে কয়েকটি দেয়ালে লিখতে দেখেছেন তিনি। তবে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আর মুখোশ পরে থাকার কারণে কাউকে চিনতে পারেননি তিনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

সিদ্ধিরগঞ্জে দেয়ালে দেয়ালে রাতের আঁচড় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

আপডেট সময় ০১:০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫