ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

জামায়াতের ‘দাওয়াতি কাজে’ বিএনপি কর্মীদের হামলা, আহত ২

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের বান্টি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন সাতগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোবারাক হোসাইন সোহান ও কর্মী সোহান মিয়া।

আহত মোবারাক হোসাইন বলেন, শনিবার (১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর উদ্যোগে বান্টি বাজারে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে নারায়ণগঞ্জ মহানগরীর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আ. জাব্বার প্রধান অতিথি থাকার কথা রয়েছে। সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির কয়েকজন কর্মী আমাদের হুমকি দিয়ে আসছেন। আমাদের কর্মী সম্মেলন না করার জন্য বলে আসছিলেন। হঠাৎ আমরা কয়েকজন বান্টিতে বসে দাওয়াতি কাজ করার সময় বিএনপিকর্মী রিপন ও মাখনসহ ৭-৮ জন আমাদের ওপর হামলা চালান।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপিকর্মী রিপন বলেন, ‘আমাদের সঙ্গে জামায়াতের কোনো সমস্যা হয়নি। একটু ভুল বোঝাবুঝি হয়েছে।’

জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াছ মোল্লা বলেন, ‘আমরা কর্মী সম্মেলনের আয়োজন করেছি। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমাদের বাধা দেওয়াটা দুঃখজনক।’
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

জামায়াতের ‘দাওয়াতি কাজে’ বিএনপি কর্মীদের হামলা, আহত ২

আপডেট সময় ০২:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫