ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেন্টু-স্বপনের পর দুলাল-নাছির সহ-সভাপতি হবেন : বদু

বাংলাদেশ হোসিয়ারি সমিতির পরিচালকদের বেয়ারা নির্বাচনে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সভাপতি বদিউজ্জামান বদু, সহ-সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহ-সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন।

মঙ্গলবার ৩টায় হোসিয়ারি সমিতির অফিসে বেয়ারা নির্বাচনের ঘোষনা করেন নিবাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য মো. জাকারিয়া ওয়াহিদ ও কৃষ্ণ কুমার সাহা, আপীল বোর্ডের চেয়ারম্যান জি এম হায়দার আলী, সদস্য মো. দেলোয়ার হোসেন ও মো. শওকত আলী।

ওই সময় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি বলেন, নির্বাচন তফসিল থেকে ভোট গণণা পর্যন্ত সকল শ্রেণী মানুষ আমাদের সহযোগিতা করেছেন। বিশেষ করে হোসিয়ারি সমিতির প্রার্থীতা আমাদের সর্বত্রক সহযোগিতা করেছেন। নির্বাচন সুষ্ঠ ও সুন্দর পরিবেশ করার লক্ষ্যে কঠোরতা সিদ্ধান্ত নিতে হয়েছে।

এতে অনেকে মনক্ষুন্ন ও অসন্তোষ হয়েছেন, এগুলো আমার একক সিদ্ধান্ত নয়। নির্বাচন যেন বির্তক না হয় সেই জন্য কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। আজ বুধবার ১২ ফেব্রুয়ারি সভাপতি, দুই সহ-সভাপতি ও ১৫জন পরিচালককে শপথ বাক্যের মাধ্যমে আগামী হোসিয়ারি সমিতির দায়িত্ব শুরু করবেন নির্বাচিতরা।

ভেন্যু নিয়ে সানি জানান, ভোটারদের আবেদন ও দূর্ভোগ কমাতে নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনেকে ভুল তথ্য দিয়ে মিডিয়াকে রঙ লাগানো চেষ্টা করা হয়েছিলো। আপনাদের সহযোগিতায় নারায়ণগঞ্জ ক্লাবে সুন্দর পরিবেশে নির্বাচন উপহার দিতে পেরেছি।

নবনির্বাচিত সভাপতি বদিউজ্জামান বদু জানান, নির্বাচন বোর্ড আমাদের যে নির্বাচন উপহার দিয়েছে তার স্মরণীয় হয়ে থাকবে। হোসিয়ারি মালিকরা এমন সুন্দর নির্বাচনের দাবি করেছিলেন। সকলের সহযোগিতায় নির্বাচনটি করতে পারায় আমাদের প্যানেলের সকলে বিজয়ী হয়েছেন।

অনেকে বলেছেন, নারায়ণগঞ্জ ক্লাব ভেন্যু নিয়ে আমাদের উপর দোষ চাপিয়ে ছিলেন। আসলে আমরা কিছু জানি না। প্রায় সাত আটশত হোসিয়ারি মালিকদের স্বাক্ষরীত আবেদনে প্রেক্ষিতে নির্বাচন বোর্ড নারায়ণগঞ্জ ক্লাবে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ নিয়ে বদু বলেন, অনেকে অনেক নিউজ করেছেন। আজকেও আমাদের এসোসিয়েট গ্রুপের পরিচালক সাইফুল ইসলাম হিরু ৫০ লাখ টাকা খরচ করে নির্বাচন করেছেন। ৫০ লাখ টাকা কি এক টাকা দুই টাকা, এমন বিভ্রান্ত নিউজ করবেন না দয়া করে।

দুই বছরে চার সহ-সভাপতি নিয়ে বদু বলেন, আপনাদের অবগত করে জানাচ্ছি সহ-সভাপতি আব্দুস সবুর খান ও সাঈদ আহম্মেদ স্বপন এক বছর করে দায়িত্ব পালন করবেন। এরপর বাকি এক বছরে দুলাল মল্লিক ও নাছির শেখ সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করবেন। সকলকে নিয়ে আমরা হোসিয়ারি সমিতি পরিচালনা করতে চাই।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

সেন্টু-স্বপনের পর দুলাল-নাছির সহ-সভাপতি হবেন : বদু

আপডেট সময় ১০:০৩:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫