ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশু নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে অগ্নিকান্ডের ঘটনায় জিহান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কর্নগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত জিহান উপজেলার রূপসী নয়ানগর এলাকার শরীফ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপগঞ্জের রূপসী থেকে নরসিংদীর সাহেপ্রতাব যাওয়ার পথে কর্ণগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিএনজি ডেলিভারি নজেলের পাইপ লিকেজ থেকে প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুনে পুরো প্রাইভেটকারটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারে ভিতরে থাকা শিশু জিসানের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে শরিফ মিয়া তার স্ত্রী ও ছেলে জিহানসহ পাঁচজন নিজেদের গাড়িতে চড়ে নরদিংদী আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে তারা গাড়িতে গ্যাস নেয়ার জন্য কর্নগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রংধনু ফিলিং স্টেশনে যান।

সেখানে শিশু জিহানকে ভেতরে রেখে বাবা-মাসহ অন্যরা গাড়ি থেকে নেমে পড়েন। গ্যাস নেয়ার সময় সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। এসময় সবাই গাড়ির দিকে ছুটে গেলেও ততোক্ষণে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনে পুড়ে শিশু জিহান ঘটনাস্থলেই মারা যায়।

সিএনজি স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহত জিসানের স্বজনদের। পরে স্বজনরা এসে সিএনজি স্টেশনে ভাঙচুর করলে কর্মকর্তা ও কর্মচারীরা সবাই পালিয়ে যায়।

নিহত জিসানের বাবা শরিফ মিয়া জানান, গাড়িতে গ্যাস নেয়ার সময় লিকেজ দেখে তিনি সিএনজি স্টেশনের কর্মীদের জানিয়েছিলেন। তারা গুরুত্ব না দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে এবং তার শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত জিসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাইভেটকারে আগুনে পুড়ে নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

রূপগঞ্জে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশু নিহত

আপডেট সময় ০৯:৫৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫