ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ব্রাজিল

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ব্রাজিলকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করেছিল আলবিসেলেস্তেরা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শুরুর সেই ছন্দ হারিয়েছে আর্জেন্টিনা। বিপরীতে শুরুর ধাক্কা সামলে নিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয়ে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে ব্রাজিল।

এক ম্যাচ আগেই দ্বিতীয় দফা মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল। সেই ম্যাচেই শিরোপার সমীকরণ মিলিয়ে ফেলার সুযোগ ছিল আর্জেন্টিনার সামনে। তবে সেটি হতে দেয়নি ব্রাজিল। আর্জেন্টিনাকে দলটি রুখে দেয় ১-১ গোলে। তাই শিরোপা নির্ধারণ গড়ায় শেষ ম্যাচে এসে। যেখানে জয়ের সঙ্গে ব্রাজিলের থেকে গোল ব্যবধানটাও বাড়িয়ে নিতে হতো আর্জেন্টিনাকে। তবে সেটি তো হয়ইনি বরং হেরে বসেছে আর্জেন্টিনা।

ভিন্ন দুই ম্যাচে চিলির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে ব্রাজিল। অন্যদিকে ২-৩ গোলে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা। তাতেই স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। অন্যদিকে এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ১৩তমবার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক টুর্নামেন্টটির ট্রফি জিতল সেলেসাওরা।

ভেনেজুয়েলার জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে রোববার রাতে প্রথমে ব্রাজিল মুখোমুখি হয় চিলির। ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত ব্রাজিল অবশ্য বেশ চাপেই ছিল। তবে শেষ ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় দলটি। ৭৩ থেকে ৮৮ মিনিটের মধ্যে তিন গোল করে ম্যাচ জিতে নেয় ৩-০ ব্যবধানে।

ব্রাজিলের হয়ে গোল করেন ডেভিড ওয়াশিংটন, পেদ্রো এবং রিকার্ডো ম্যাথিয়াস। এই জয়ের ফলে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি ‍(‍+৪) গোলেও এগিয়ে থাকে ব্রাজিল।

অন্যদিকে ব্রাজিল-চিলি ম্যাচের পর কিছুক্ষণ পর একই মাঠে খেলতে নামে আর্জেন্টিনা-প্যারাগুয়ে। শিরোপা জিততে এই ম্যাচে জয় তো দরকার ছিলই, অন্তত ৪ গোলের ব্যবধানও নিশ্চিত করতে হতো আর্জেন্টিনার। কিন্তু কঠিন সেই সমীকরণ শেষ পর্যন্ত মেলাতে পারেনি আর্জেন্টিনা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ব্রাজিল

আপডেট সময় ১০:৪৬:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫