ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম অংশে তথা নিতাইগঞ্জ, শীতলক্ষ্যা, পাইকপাড়া, ভূঁইয়াপাড়া, ফরাজীকান্দা, জল্লারপাড়, নয়াপাড়া, বাবুরাইল, দেওভোগ, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূঁইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, চাষাড়া, মাসদাইর, জামতলা সহ বিভিন্ন এলাকার বাসাবাড়িতে ডিপিডিসি কর্তৃক পোষ্ট পেইড মিটারের পরিবর্তে প্রি-পেইড মিটার স্থাপনের পায়তারা করছে, এই প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন করেছে আমরা নারায়ণগঞ্জবাসী।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক-১ মাহমুদ হোসেন এর সঞ্চালনায় কিল্লারপুর বিদ্যুৎ অফিসের সম্মুখে মঙ্গলবার সকাল ১১টায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ প্রধান প্রকৌশলীর নিকট প্রি-পেইড মিটার বন্ধে দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের সময় আটজন বীর মুক্তিযোদ্ধা সহ আমরা নারায়ণগঞ্জবাসীর নেতৃবৃন্দের সহিত প্রধান প্রকৌশলী অসৌজন্যমূলক আচরণ করেন। এতে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। যার ফলে উপস্থিত মুক্তিযোদ্ধাগণ ও নেতৃবৃন্দ তার আচরণে অসন্তোষ প্রকাশ করলে তিনি দুঃখ প্রকাশ করেন।

মানববন্ধন অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূর উদ্দিন আহমেদ তার বক্তব্যে বিভিন্ন এলাকায় এই প্রি-পেইড মিটার স্থাপনের কারণে গ্রাহকদের নানা রকম জটিলতা ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টির কথা তুলে ধরে এই কার্যক্রম বন্ধের জোর দাবী জানান।

প্রধান বক্তা নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এ বি সিদ্দিক বলেন, এ ধরনের একটি গণবিরোধী কার্যক্রম ডিপিডিসি কর্তৃপক্ষ কিভাবে পরিচালনা করছেন জনগণের কাছে তার জবাবদিহি করতে হবে। অবিলম্বে এই প্রি- পেইড মিটার স্থাপনের কার্যক্রম বন্ধ করা না হলে ভুক্তভোগী নারায়ণগঞ্জের মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন

আপডেট সময় ১০:০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫