ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

ফসলের মাঠে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

বন্যপ্রাণী থেকে থেকে ফসল বাঁচাতে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেছিলেন কৃষক ইদ্রিস আলী খাঁ (৬৫)। নিজের বানানো সেই বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক ইদ্রিস আলী খাঁ ও তার স্ত্রী শেফালী বেগমের (৬০) মৃত্যু হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকার বালিয়া কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইদ্রিস আলী খাঁ সম্প্রতি তার বাড়ির অদূরে একটি জমিতে ভুট্টা চাষ করেছিলেন। সেই জমির ভুট্টা বন্যপ্রাণী থেকে বাঁচানোর জন্য তারের সাহায্যে বৈদ্যুতিক সংযোগ দিয়েছিলেন। শনিবার সকালে জমিতে দেওয়া বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন না করে ইদ্রিস আলী খাঁ ও তার স্ত্রী শেফালী বেগম একসঙ্গে ভুট্টাক্ষেতে প্রবেশ করেন। এ সময় অসাবধানবশত ইদ্রিস খাঁ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে স্ত্রী সেফালী বেগম বাঁচানোর জন্য তাকে স্পর্শ করলে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। একপর্যায়ে দুজনেই ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে পরিবারের লোকজন তাদেরকে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিয়ে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

ফসলের মাঠে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

আপডেট সময় ১২:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫