ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্ষণের শাস্তি `প্রকাশ্যে মৃত্যুদণ্ড` করার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

সম্প্রতি সময়ে দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন সোনারগাঁয়ের সবস্তরের ছাত্র জনতা। এ সময় তারা ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া এবং সরকারকে এ আইন পাসের অনুরোধ জানান।

রবিবার বিকেলে সোনারগাঁয়ের মোগড়াপাড়া চৌরাস্তা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাসে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া ধর্ষণের বর্ণনা তুলে ধরেন।

এ সময় তারা এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলেন, ‘দেশের প্রশাসনের কাছে দাবি, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করতে হবে এবং ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। প্রায়ই ধর্ষণের ঘটনা ঘটতে দেখা যায়। কিন্তু ধর্ষকদের কোনো শাস্তির বিষয়ে জানা যায় না।

আমাদের দাবি ধর্ষকদের একমাত্র শাস্তি প্রকাশ্য মৃত্যুদণ্ড করতে হবে। ‘ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড ১ মাসের মধ্যে কার্যকর করতে হবে। দেশের এই অস্থিতিশীল অবস্থা যদি স্বরাষ্ট্র উপদেষ্টা ঠিক করতে ব্যর্থ হন তবে তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে |

এই সময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোখলেছুর রহমান স্বজন, যুগ্ম আহ্বায়ক শাকিল সাইফুল্লাহ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী সাব্বির ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুজ্জাম্মিল হোসাইন ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

ধর্ষণের শাস্তি `প্রকাশ্যে মৃত্যুদণ্ড` করার দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

আপডেট সময় ০৯:৩৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫