ঢাকা , রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে সৈয়দ মোস্তফা কামাল রাজু নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার মামলায় আওয়ামীলীগ নেতা ফারুকুল ইসলাম ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকাস্থ ফারুকের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৫, তাং ০৩/০৯/২৪ইং।

গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা ফারুকুল ইসলাম ফারুক সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে। তার ছোটভাই শীর্ষ সন্ত্রাসী আমিনুল ক্রসফায়ারে নিহত হয়। একসময় আমিনুল ও ফারুক সন্ত্রাসী হিসেবে ব্যাপক আলোচিত ছিল।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বাদী আকলিমা আক্তারের স্বামী সৈয়দ মোস্তফা কামাল রাজুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরদের নির্দেশে গ্রেপ্তারকৃত আসামি ফারুক সহ অন্যান্য আসামিরা চিটাগাং রোড ডাচ বাংলা ব্যাংকের পিছন হইতে গুলি করিয়া হত্যা করে।

এই সংক্রান্তে থানায় বৈষম্য বিরোধী হত্যা মামলার রুজু হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশ মোতাবেক মামলার এজাহারভুক্ত আসামী ফারুকুল ইসলাম ফারুককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতা ফারুক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:৩৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫