ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

শহীদ মিনার ভাঙার শাস্তি প্রতিদিন স্কুল পরিষ্কার

গাজীপুরের শ্রীপুরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরির পর লাথি দিয়ে অস্থায়ী শহীদ মিনার ভাঙা সেই দুই শিক্ষার্থী প্রতিদিন স্কুল পরিষ্কার করবে। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় সোমবার সন্ধ্যায় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ওপর এ শাস্তি আরোপ করে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, মহান শহীদ দিবসে প্রভাতফেরির পর গাজীপুর মডেল পাবলিক স্কুলে অস্থায়ী শহীদ মিনার লাথি দিয়ে ভাঙার ঘটনা ঘটে। ওই স্কুলের দুই ছাত্র এ ঘটনা ঘটায়। স্কুলটি শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে অবস্থিত। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে শেষ পর্যন্ত তাদের সামাজিক শাস্তির আওতায় আনা হয়। অভিযুক্ত দুজন ওই স্কুলের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী।

উপজেলা প্রশাসন জানায়, এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক, উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সবাইকে নিয়ে আলোচনায় বসা হয়েছিল। ওই আলোচনা মধ্যস্থতা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত দুই শিক্ষার্থী মঙ্গলবার থেকে স্বাভাবিকভাবে স্কুলে এসে যথাসময়ে নির্ধারিত ক্লাসে অংশ নেবে। তবে পাঠদান কার্যক্রম শুরুর আগে তাদের বিদ্যালয়ের পরিচ্ছন্নতার কাজ করতে হবে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদ বলেন, ওই দুই শিক্ষার্থীর বয়স কম হওয়ায় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্কুলের পক্ষ থেকে তাদের ওপর এই মানবিক শাস্তি আরোপ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

শহীদ মিনার ভাঙার শাস্তি প্রতিদিন স্কুল পরিষ্কার

আপডেট সময় ০১:৪০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫