ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বন্দরে মাদক ব্যবসায়ীদের হাতে মাদক ব্যবসায়ী খুন, বাড়ি-ঘরে আগুন

নারায়ণগঞ্জের বন্দরে রাজিব হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা। বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে আটটায় উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন দেওয়ানবাগ পূর্বপাড়া এলাকার হোসেন মাদবরের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে মাদক ব্যবসায়ী রাজিবের সাথে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ী মিরাজ ও আয়াতের সাথে মাদক ও চুরির মালামাল বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজিবকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মদনপুর দি বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এলাকাবাসী জানায়, দু’পক্ষই দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাই সহ নানা অপকর্মের সাথে জড়িত।

তবেস্ব জনদের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসী হায়াত ও মিরাজসহ তাদের আরও ৭/৮ সহযোগী এ হত্যাকান্ড ঘটিয়েছে।

এদিকে রাজিবের মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তার স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আয়াত ও মিরাজ বাহিনীর ৩টি ঘর আগুনে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে বন্দর থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার সাথে অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

বন্দরে মাদক ব্যবসায়ীদের হাতে মাদক ব্যবসায়ী খুন, বাড়ি-ঘরে আগুন

আপডেট সময় ০৪:০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪