ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মিঠাবতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

স্টাফ রিপোর্টার: রূপগঞ্জের মিঠাবতে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা অংকনের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। গত শুক্রবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উপজেলার মিঠাবো জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে বেশ কিছু দিন ধরে এলাকায় অসন্তোষ বিরাজ করছিল। দীর্ঘদিন ধরে মসজিদ কমিটির সভাপতির পদ কুক্ষিগত করে রাখায় মিঠাবো এলাকার বিএনপি নেতা শুক্কুল আলী মোল্লা বাঁধ সাধে। এ নিয়ে সমাজের লোকজনের মধ্যে গত দুই সপ্তাহ ধরে বিরোধ চলে আসছিল। এলাকাবাসী শুক্কুর আলী মোল্লার পক্ষে থাকলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অংকনের নেতৃত্বে একটি পক্ষ বিরোধীতা করে আসছিল। এদিকে গত শুক্রবার জুমার নামাজের পর একপক্ষ শুক্কুর আলীকে সভাপতি ঘোষণা দেন। এ নিয়ে শুক্কুর আলী ও তার লোকজনের সাথে অপরপক্ষ তর্কে জড়ায়। এ ঘটনায় শুক্কুর আলী বাদি হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এদিকে গত শুক্রবার জুমার নামাজের পর শুক্কুর আলীকে মামলার কারণ জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে পুনরায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে বিকাল সাড়ে ৩ টার দিকে শুক্কুর আলীর দোকানপাটে হামলা চালিয়ে ছাত্রলীগ নেতা অংকন ও তার লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের জন্য আওয়ামী লীগের দোসররা ছাত্রলীগ নেতাকে ছাত্রদল নেতা বানানোর চেষ্টা করছেন। অংকন ও তার লোকজন ৫ আগস্টের আগেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। হামলার ঘটনায় অংকন, তার চাচা মুরাদ , রোমান, অংকন,সোহেল,সাদ্দাম,অঞ্জন,সজিব, ও সৈকতসহ অন্তত ২৫/৩০জন হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মসজিদের সভাপতির পদ নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

মিঠাবতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ

আপডেট সময় ১১:৪০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫