ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঢাকা-না’গঞ্জ রুটে মেট্রোরেলের আদলে চালু হচ্ছে নতুন ট্রেন সার্ভিস

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে মেট্রোরেলের আদলে তৈরি ৮ জোড়া নতুন ট্রেন চালু করা হচ্ছে।

ট্রেনটি আগামী ২৬ মার্চ সকাল ১১ টায় ঢাকা থেকে ছেড়ে আনুমানিক ১১ টা ৫০ মিনিটে নারায়নগঞ্জে আসবে। এই উদ্যোগ নারায়ণগঞ্জবাসীর জন্য দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার বিশেষ অনুরোধে বাংলাদেশ রেলওয়ের সার্বিক তত্ত্বাবধানে চালু হতে যাওয়া এই ট্রেন সার্ভিস নারায়ণগঞ্জ ও ঢাকার মধ্যে যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে।

মেট্রোরেলের আদলে তৈরি এসব ট্রেন আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এবং উন্নত সেবার ট্রেন পরিচালনার মানদণ্ড বজায় রাখবে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বর্তমান ট্রেন সার্ভিসের মান নিয়ে যাত্রী সাধারণ মোটেও সন্তুষ্ট নয়। বরং নিয়মিত যাত্রীদের হাজারো অভিযোগ। ট্রেনের সিট ভালো না। গরমে ফ্যান চলেনা। রাতে অনেক বগিতে ঠিকমত বাতি জ্বলেনা।

নারায়ণগঞ্জ রেলওয়ে সূত্র বলছে, বর্তমানে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৮ জোড়া ট্রেন চলাচল করে। প্রতিদিন প্রায় ২০ থেকে ৩০ হাজার যাত্রী এই রুটে যাতায়াত করে। এদের মধ্যে অফিসগামী লোকজন থেকে শুরু করে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা-না’গঞ্জ রুটে মেট্রোরেলের আদলে চালু হচ্ছে নতুন ট্রেন সার্ভিস

আপডেট সময় ১১:৪৮:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫