ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি Logo নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা Logo পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত Logo আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ Logo তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

চিটাগাং রোড রেন্ট এ কার স্ট্যান্ডে ব্যাপক চাঁদাবাজি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে – চিটাগাং রোড রেন্ট এ কারে ব্যাপক চাঁদাবাজিতে অসন্তুষ্ট মালিক ও চালকরা। বিশেষ সূত্রে জানা গেছে, ৫ ই আগস্ট এর পর থেকে চিটাগাংরোড রেন্ট এ কার ব্যাপক অনিয়ম চলছে। নির্বাচিত কোন কমিটি না থাকায় আওয়ামী লীগের দোসররা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে রেন্ট-এ-কার স্ট্যান্ডে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের সময়ে চিটাগাং রোড রেন্ট এ কারের সাধারণ সম্পাদক সাইফুল ও অহিদুল ইসলাম বর্তমানে রেন্ট এ কারে নতুন গাড়ি ভর্তি হওয়ার জন্য গাড়ি প্রতি ৮/১০ হাজার টাকা আদায় করছে । নাম প্রকাশে অনিচ্ছুক কতিপয় গাড়ির মালিক বলেন, এ পর্যন্ত ৩০-৪০টি নতুন গাড়ি ভর্তি হয়েছে। প্রতি মাসে গাড়ি প্রতি ৬০০ টাকা আদায় করছে। চিটাগাং রোড রেন্ট এ কারে বর্তমানে ২৬০ টি গাড়ি তালিকাভুক্ত রয়েছে। চিটাগাং রোড রেন্টে এ কার স্ট্যান্ড থেকে প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা চাঁদা উঠানো হচ্ছে। কেউ হিসাব চাইলে তারা পুলিশ এর ভয় দেখায়। নিজেদের পকেটে টাকা ঢুকিয়ে -পুলিশ প্রশাসন সহ গণমাধ্যম কর্মীদের উপর দোষ চাপিয়ে দিচ্ছে । রমজান মাস উপলক্ষে ইফতারের নামে খরচের ভাউচার তৈরি করা হচ্ছে। প্রতিদিনের আয়- ব্যয় হিসাব তারা রাখেনা। নিজেদের ইচ্ছেমতো ফান্ডের সব টাকা খরচ করে। সাধারণ ড্রাইভার ও মালিকরা কোন সুযোগ সুবিধা পাচ্ছে না। সিমরাইলের আলমগীর, ৪ নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন, আউলা বণের শফিকুল ইসলাম শফিক চিটাগাং রোড রেন্ট এ কার স্ট্যান্ড পরিচালনা করছে বলে জানা গেছে। সৎ , যোগ্য, দায়িত্বশীল ব্যক্তির কাছে চিটাগাংরোড রেন্ট এ কারের দায়িত্ব দেওয়া না হলে, চালক ও মালিকদের সুযোগ-সুবিধা ও বিপদে আপদে এইসব পাতি নেতারা পাশে থাকবে না বলে মনে করছে সাধারণ ড্রাইভাররা।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক

চিটাগাং রোড রেন্ট এ কার স্ট্যান্ডে ব্যাপক চাঁদাবাজি

আপডেট সময় ১১:২৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫