ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আসছে নতুন ট্রেন

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করবে নতুন ট্রেন। আগামী ২৬ মার্চ থেকে এ রুটে পুরাতন ট্রেনের পরিবর্তে মেট্রোরেলের আদলে তৈরি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ট্রেন চলাচল করবে।

জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার ঐকান্তিক প্রচেষ্টায় এ রুটে চলাচলকারী যাত্রীরা এর সুফর ভোগ করবেন। ফলে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে এতো দিনের ভোগান্তি লাঘব হবে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জবাসীকে নানা ভোগান্তির শিকার হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেনে যাতায়াত করতে হতো। যার কারণে নারায়ণগঞ্জবাসীর দাবি ছিলো এ রুটে ট্রেন সেবার মান বৃদ্ধি করা। কিন্তু নানা প্রতিবন্ধকতায় সেটা হয়ে যেন হয়ে উঠছিলো না। সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা যোগদানের পরপরই তার কাছে বিষয়টি উপস্থাপন করা হয়। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন। সবশেষ তার ঐকান্তিক প্রচেষ্টায় নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ট্রেন চলাচল শুরু হচ্ছে।

এ বিষয়ে অরাজনৈতিক সংগঠন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি নুরুউদ্দিন বলেন, অনেকদিন ধরেই আমাদের দাবি ছিলো ঢাকা-নারায়ণগঞ্জে ট্রেনে সেবার মান বৃদ্ধি করা। এতদিন ধরে ভোগান্তির শিকার হতে হয়েছে। কিন্তু এবার জেলা প্রশাসকের উদ্যোগে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ট্রেন আসছে, এজন্য উনাকে সাধুবাদ জানাই।তিনি আরও বলেন, তিনি যোগদানের পর থেকেই অনেকগুলো উদ্যোগ নিয়েছেন। যা নারায়ণগঞ্জবাসীর জন্য কল্যাণ বয়ে আনবে। তিনি ভালো কাজ করলে নারায়ণগঞ্জবাসী উনাকে স্মরণে রাখবে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমি যোগদানের পরপরই এখানকার সব স্তরের মানুষের সমস্যার কথা জানার চেষ্টা করেছি। সেসমস্যা লাঘবের চেষ্টা করছি।

তিনি আরও বলেন, রেল মন্ত্রণালয়ের সচিব আজ কনফার্ম করেছেন। তিনি বলেছেন আগামী ২৬ মার্চ থেকে পুরাতন ট্রেন চলবে না। মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। প্রয়োজনে আরও ট্রেন বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আসছে নতুন ট্রেন

আপডেট সময় ১১:১৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫