ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বন্দর উপজেলায় পূজা মণ্ডপ এর নিশ্ছিদ্র নিরাপত্তায় আনসার ভিডিপি

এমএনএ আজাদ: যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। প্রতি বছরের ন্যায় এই উৎসবকে অত্যন্ত নির্ভয়ে এবং নির্বিঘ্নে করার লক্ষ্যে বন্দর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় ২৬ টি পূজা মন্ডপে ১৮৬ জন আনসার ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করেছে।

উৎসবটি ৯ অক্টোবর মহা ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়ে ১৩ অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে। কিন্তু ২৬ টি মন্ডপের আইন শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় পূর্ব থেকেই অর্থাৎ ৬ অক্টোবর থেকেই আনসার ভিডিপি সদস্যরা মোতায়েন রয়েছে।

১০ অক্টেবর বৃহস্পতিবার পূজার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সম্মানিত জেলা কমান্ড্যান্ট মো. জাহিদ হোসেন, আনসার ও ভিডিপি নারায়ণগঞ্জ মহোদয় বন্দর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকের সাথে কথা বলেন এবং আইন শৃঙ্খলার ব্যাপারে সার্বিক খোঁজ খবর নেন। তিনি সকলকে আশ্বস্ত করেন যে, যেকোন নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আনসার ও ভিডিপির সদস্যরা ২৪ ঘন্টা তৎপর রয়েছে। তিনি নিরাপত্তায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের সাথেও কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলার সার্কেল অ্যাডজুট্যান্ট মো. মিজানুর রহমান চৌধুরী, বন্দর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো. আরিফ হোসেন এবং উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক ও বিভিন্ন পর্যায়ের আনসার কমান্ডারবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

বন্দর উপজেলায় পূজা মণ্ডপ এর নিশ্ছিদ্র নিরাপত্তায় আনসার ভিডিপি

আপডেট সময় ০৩:০৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪