ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আইন কেউ নিজ হাতে তুলে নিবেন না : ওসি বন্দর

বন্দরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ ও অপসাংস্কৃতি প্রতিরোধ কল্পে জন সচেতনতা মূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) বিকেল ৪টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের সিএসডিস্থ কমিউনিটি পুলিশিং ইউনিট বিট নং- ১০ এর উদ্যাগে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে বন্দর থানার ওসি মো. তরিকুল ইসলাম (পি.পি.এম সেবা) বলেন, অপরাধ র্নিমূলে পুলিশের একাপক্ষ সম্ভব নয়। এজন্য কমিউনিটি পুলিশিং ইউনিটকে এগিয়ে আসতে হবে। পুলিশ ও জনতা এক সাথে কাজ করলে সমাজ থেকে অপরাধ প্রবনতা কমে আসবে।

তিনি আরো বলেন, আমাদের সমাজে বড় একটি সমস্যা হলো মাদক। এ মাদকের টাকা যোগান দেওয়ার জন্য আমাদের যুব সমাজ চুরি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পরছে। জনগনের সেবা দেওয়া পুলিশের কাজ। আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনারা পুলিশকে সহযোগিতা করবেন। আইন কেউ নিজ হাতে তুলে নিবেন না।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলাম বাবু সভাপতিত্বে ও দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ তাজুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বন্দর কেন্দ্রীয় কবরস্থান রোড পঞ্চায়েত কমিটির সভাপতি সোহেল খান বাবু, খাদেমপাড়া পঞ্চায়েত কমিটির সাধারন সম্পাদক সৈয়দ গোলাম রসুল রনী, মাসুদ সরদার, বন্দর থানার উপ পরিদর্শক আব্দুল মোতালিব ভূইয়া, আফসার উদ্দিন ও রাজু আহাম্মেদ প্রমুখ।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বিট-১০ এর সহকারি বিট অফিসার এএসআই মাসুদ পারভেজ, সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন, সানু খান, মাছুম মিয়া, রাজু আহাম্মেদ, কাজল আহামেদ কালুনসহ স্থানীয় এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আইন কেউ নিজ হাতে তুলে নিবেন না : ওসি বন্দর

আপডেট সময় ১১:২০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫