ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির Logo ত্বকী হত্যার বিচারহীনতার অপসংস্কৃতি আর কতকাল চলবে: অ্যাড. মাসুম Logo নারায়ণগঞ্জের প্রয়োজনে ৫ এমপি মিলেই ডিও লেটার দিবো: কালাম Logo নিজ উদ্যোগে বাঘমামুদালী পাড়ায় মশার ওষুধ ছিটালেন সমাজসেবক মোহাম্মদ নাসির Logo নেপালে আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি মুন্সীগঞ্জের শাহনাজ হীরা Logo ৯–১১ বছর বয়সী কন্যা শিশুদের ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে: নাসিক প্রশাসক Logo ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এ এস আই কামরুল Logo সিরাজদিখানে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি Logo কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে চালু হলো ৮ জোড়া কমিউটার ট্রেন

নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে যুক্ত হলো ৮ জোড়া কমিউটার ট্রেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ট্রেন সংযোজন কার্যক্রমের উদ্বোধন করেন। এরমধ্যে দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জে যাতায়াতকারী নারায়ণগঞ্জের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

উদ্বোধনের সময় জেলা প্রশাসক বলেন, এখন থেকে প্রতিদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটে মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনগুলোতে ১১টি বগি রয়েছে। ট্রেনে বসে ৫৯২ জন যাত্রী যাতায়াত করতে পারবে। পাশাপাশি এক হাজার ১৭৬ জন যাত্রী চলাচল যাতায়াত করতে পারবে। যাত্রীরা প্রথম বগি থেকে শেষ বগিতে যেতে পারবেন। বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়ে যাওয়ার ব্যবস্থা রয়েছে।

তিনি আরও বলেন, অনেকেই মনে করছেন ট্রেনটি চাকচিক্যময় হলে ভালো হতো। এই ট্রেনটি নতুন মেট্রোরেলের আদলে আমাদের দেশে তৈরি। আমরা আমাদের দেশের শিল্পের বিকাশ ঘটাতে চাই। নিজের পায়ে দাঁড়াতে চাই। আগামী প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে চাই।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনন্দ কুমার পাল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জে যোগদানের পরপরই বিভিন্নজনের সঙ্গে কথা বলে রেল যোগাযোগের সমস্যার বিষয়টি উপলব্ধি করেন। তিনি রেল যোগাযোগ আরও বেশি জনবান্ধব করার লক্ষ্যে কাজ শুরু করেন। এর ধারাবাহিকায় তিনি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত মেট্রোরেলের আদলে নতুন ৮ জোড়া কমিউটার ট্রেন চলাচলের ঘোষণা দেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপির

নারায়ণগঞ্জ-ঢাকা রেলপথে চালু হলো ৮ জোড়া কমিউটার ট্রেন

আপডেট সময় ০৯:০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫