ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

বরখাস্ত হচ্ছেন কোচ দোরিভাল জুনিয়র!

বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে ম্যাচ কেবল শেষ হয়েছে। আর্জেন্টিনার কাছে যেখানে রীতিমত ছেলেখেলার শিকার হয়েছে ব্রাজিল। ম্যাচের ফলাফল বলছে সেলেসাওরা হেরেছে ৪-১ গোলে। কিন্তু আর্জেন্টিনার ভাগ্য কিছুটা সুপ্রসন্ন থাকলে ম্যাচটা ব্রাজিল হারতে পারতো আরও বড় কোনো ব্যবধানে। আর এমন এক হারের পর চাপ বেড়েছে কোচ দোরিভালের ওপর।

ব্রাজিলের গণমাধ্যমের ভাষ্য, আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে হারের পর অতীতের যেকোন সময়ের তুলনায় দোরিভাল জুনিয়রের ওপর চাপ সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। এমনকি ব্রাজিলের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সিবিএফ এরইমাঝে বিকল্প কোচের সন্ধান শুরু করেছে। ধারণা করা হচ্ছে, দোরিভাল জুনিয়রের বরখাস্ত হওয়া এখন সময়ের ব্যাপার। যদিও ভিন্ন মতও আছে ব্রাজিল ফুটবলের এই সিদ্ধান্তের পক্ষে।

সিবিএফের বেশিরভাগ পরিচালকই মনে করেন জুন-জুলাইয়ে ক্লাব বিশ্বকাপের সময়েই দোরিভালকে বরখাস্ত করা প্রয়োজন। যদি এই সময়টা এগিয়ে আনা হবে কি না, সেটা নিয়ে পরিচালকদের মাঝেই দ্বন্দ্ব দেখা দিয়েছে। সভাপতি এদনালদো রড্রিগেজের সঙ্গে এরইমাঝে কোচ দোরিভালের দূরত্ব বেড়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে। যদিও বিগত কিছুদিন এদনালদো নিজের ফুটবল সভাপতি নির্বাচনে ব্যস্ত থাকায় এসব বিষয়ে কোনো পরিষ্কার সিদ্ধান্ত আসেনি।

এদিকে ব্রাজিলের কোচ নিজেও আর্জেন্টিনার কাছে এমন হারের পর নিজের কাঁধে দায় তুলে নিয়েছেন। ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে, তাতে স্বীকার করতেই হবে, আমাদের একেবারে বিধ্বস্ত করেই তারা যোগ্যতর দল হিসেবে জিতেছে। সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব।’

যদিও দিনকয়েক আগেই ব্রাজিল ফুটবলের ফেডারেশনের সভাপতি এদনালদো জানিয়েছেন, তখন পর্যন্ত সিবিএফ ব্রাজিলের কোচের পদে দোরিভালকে দেখতে আগ্রহী। আর্জেন্টিনার বিপক্ষে হারের পর অবশ্য তাদের সেই মানসিকতায় পরিবর্তন এসেছে কি না তা জানা যায়নি।

এখন পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে দোরিভাল মাঠে নেমেছেন ১৬ বার। যার মধ্যে ড্র ৭ ম্যাচে। জয় ৭ ম্যাচে। দুই ম্যাচেও হেরেছে ব্রাজিল। আর বিশ্বকাপ বাছাইয়ে কনমেবল অঞ্চলে এখন পর্যন্ত ব্রাজিলের অবস্থান চার। ঝুলিতে আছে মোটে ২১ পয়েন্ট।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

বরখাস্ত হচ্ছেন কোচ দোরিভাল জুনিয়র!

আপডেট সময় ০৯:৪৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫