ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বন্দরে স্বেচ্ছাসেবকদল নেতার হামলা-মামলায় বাড়িছাড়া চার পরিবার

বন্দর প্রতিনিধি: বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল বাহিনীর হামলা-মামলায় বাড়ি ছাড়া যুবদল নেতা সফর আলী সহ তার পরিবার।
গত ২৮ মার্চ তুচ্ছ ঘটনার দ্বন্দ্বের জেরে বন্দর থানাধীন ২৬নং ওয়ার্ডের রামনগর ইস্পাহানী এলাকায় এ ঘটনা ঘটে। হামলা-মামলায় জর্জরিত হয়ে বাড়ি ছাড়ে ২৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সফর আলী সহ আহত চারটি পরিবার।
আহত সফর আলী জানান, গেলো ২৮ মার্চ বিকেলে ইস্পাহানী বাজারে সদাই কিনতে গিয়ে দেখি ডকইয়ার্ডের সামনে বিএনপি নেতা বিল্লালের সঙ্গে তর্কবিতর্ক হলে আমি নিষেধ করি। পরবর্তীতে আমাকে রাসেল, তারই পিতা মতি সহ ৪/৫জন মিলে আমাকে ধরে মারধর শুরু করে পাঞ্জাবি ছিড়ে ফেলে। পরে সেখান থেকে বাড়িতে চলে আসলে ইফতারের সময়ের আগ মূহুর্ত পূনরায় ডাকাত সহ ১০০/১৫০ জন লোকজন নিয়ে আমার বাড়িতে এসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় এবং আমাদের ৪ ভাই ও ৩ ভাতিজাকে কুপিয়ে জখম করে। সেখান থেকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে সেখানেও রাসেল বাহিনী এসে মারধর শুরু করে। পরবর্তীতে সেখান থেকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে খানপুর হাসপাতালে রেফার করে।
তিনি আরো জানান, বিএনপি করেও হামলা-মামলার শিকার হয়ে বাড়ি ছাড়া হয়ে আছি, অথচ রাসেল বাহিনী আমাদের উপর হামলা করলো। বন্দর থানায় অভিযোগ করতে গেলেও বন্দর থানা পুলিশ আমাদের অভিযোগ না নিয়ে রাসেল বাহিনীর মামলা আমলে নিয়েছে। এছাড়াও আমার শশুড় বাড়িতে পুলিশ সহ ডাকাতদের নিয়ে বাড়িঘর ভাঙচুর চালায়, সেখানেও আমাদের নামে পুলিশ মামলা দায়ের করে। এর পর থেকে আমরা বাড়ি ছাড়া হয়ে আছি, প্রশাসনকে বলবো তারা যেনো সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ্য যে, গেলো ২৮ মার্চ বিকেলে রামনগর ইস্পাহানী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল ও যুবদল নেতা সফর আলীর দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের ৮/১০জন আহত হয়। ঘটনার পর থেকে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে স্বেচ্ছাসেবকদল নেতার হামলা-মামলায় বাড়িছাড়া চার পরিবার

আপডেট সময় ১০:০০:৫০ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫