ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যায় ব্যবহৃত বঁটি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ তিনজনকে হত্যায় ব্যবহৃত বঁটি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সকালে মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় নিহতদের বাড়িসংলগ্ন একটি পুকুর থেকে বঁটিটি উদ্ধার করা হয়। রিমান্ডে থাকা গ্রেপ্তার ইয়াছিনের দেয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ইয়াছিনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যায় ব্যবহৃত বঁটির সন্ধান দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুকুর থেকে সেটি উদ্ধার করা হয়।

এর দুই দিন আগে নিহত ব্যক্তিদের রক্তমাখা কাপড় জব্দ করা হয়। গ্রেপ্তার ইয়াছিন একা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে আমাদের জানিয়েছেন।

প্রসঙ্গত, নিখোঁজের চার দিন পর গত ১১ এপ্রিল দুপুরে নিজেদের বসবাসরত বাড়ির সামনে বস্তাবন্দী অবস্থায় একই পরিবারের তিনজনের খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত সেরাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫), তাঁর ছোট বোন লামিয়া আক্তার (২২) ও লামিয়ার ছেলে হাবিব (৩)। এ ঘটনায় পুলিশ লামিয়ার স্বামী ইয়াছিনকে (২৩) আটক করে।

এ ঘটনায় লামিয়া ও স্বপ্নার বোন মুনমুন বাদী হয়ে লামিয়ার স্বামী ইয়াছিন, তাঁর বাবা মো. দুলাল ও বোন মোসা. শিমুকে আসামি করে হত্যা মামলা করেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

সিদ্ধিরগঞ্জে স্ত্রী-সন্তানসহ ৩ জনকে হত্যায় ব্যবহৃত বঁটি উদ্ধার

আপডেট সময় ১১:৫৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫