ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই – ফরিদ

স্টাফ রিপোর্টার : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে আলহাজ্ব মোঃ শাহ আলম এর পক্ষে কাশীপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ফতুল্লা থানাধীন পশ্চিম দেওভোগ আদর্শ নগরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলাল মাদবর।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আরাফাত আলম জিতু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আলহাজ্ব শাহ আলম একজন কর্মী বান্ধব নেতা। কর্মী ছাড়া নেতা হয় না, আপনারা নেতা আমরা কর্মী। কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই। জাকির খানের কাছ থেকে কথাটি শুনে আমি খুবই আত্মতৃপ্তি পেয়েছি। জাকির খানের অঙ্গিকার, একটি মাদক মুক্ত সমাজ। তাই মাদক ব্যবসায়ীদের সাবধান করে দিতে চাই, এমন কোন ঘর যেখানে তোরা থাকতে পারবি। ঘর থেকে টেনে হেঁচড়ে বের করবো।
তিনি আরও বলেন, দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দিয়েছেন সেটা বাস্তবায়নে আলহাজ্ব শাহ আলম কর্মসূচী প্রণয়ন করবেন। আগামী দিনে আন্দোলন সংগ্রামে আলহাজ্ব শাহ আলম এর নেতৃত্বে জনগণের অধিকার আদায়ে আমরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবো।
সভায় আরও উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহ্বায়ক টিটু ঢালী, সমাজ সেবক হাজ্বী রিপন দপ্তরী, ৯নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি সেন্টু আহমেদ, কাশীপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মীর মোঃ আলী, জিসাস ফতুল্লা থানার সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মহানগর ওলামা দলের সহ-সভাপতি রফিক মুন্সি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

কর্মী ছাড়া নেতাদের দুই পয়সা মূল্য নেই – ফরিদ

আপডেট সময় ১০:৩২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫