ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩ Logo ‘আবেদন ছাড়াই’ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, সাবেক ইউএনও নাহিদা বারিক ওএসডি Logo পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী-কারবারিসহ গ্রেপ্তার ১৪০ Logo ফরিদপুরের ভাঙ্গায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা Logo কক্সবাজারে রিসোর্টে আগুন: ফতুল্লায় একই পরিবারের তিনজনের দাফন Logo বন্দরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাবা-ছেলে নিহত Logo টানবাজারের জামাল ইয়ার্নের বিরুদ্ধে ৪০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মামলা Logo নারায়ণগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান Logo বন্দরে বিএনপি নেতা পরিচয়ে পেপার মিলে চাঁদা দাবি, হুমকি Logo চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে

ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক ৩

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর সময় নাটোরের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ দুই সহযোগীসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। আটকদের নাটোরের কুখ্যাত সন্ত্রাসী বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা যায়, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার জন্য দৌলতপুর উপজেলার উদয়নগর সীমান্তের আতারপাড়া গ্রামের আকবর আলীর বাড়িতে অবস্থান নেন ওই তিনজন। বিকাল সাড়ে ৪টার দিকে ওই সীমান্তের ৮৪/৫-এস সীমানা পিলারসংলগ্ন স্থান থেকে টহলরত উদয়নগর বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

আটক ব্যক্তিরা হলেন-নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), একই উপজেলার উত্তর বড়গাছা জোলারপাড়া এলাকার আবদুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) এবং রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)। রাশেদুল ও রেজাউল নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী।

রাশেদুলের নামে হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রেজাউলের নামে মাদক, মোটরসাইকেল চুরি, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ছাড়া এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগেও আলাদা মামলা রয়েছে। অপরদিকে আমিনুলের নামে রয়েছে মাদকসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা।

আটকের পর তাদের বিজিবির কুষ্টিয়া সদর দফতরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে বাসে তল্লাশি চালিয়ে ৪৫০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩

ভারতে পালানোর সময় সাবেক এমপির দুই সহযোগীসহ আটক ৩

আপডেট সময় ১০:০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪