ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি অংশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ট্রাকচালকের নাম ও পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঝুটবোঝাই ট্রাক মিজমিজি-জালকুড়ি-নারায়ণগঞ্জ সড়কের জালকুড়ি ছিদরত আলী স্কুলসংলগ্নে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। পরবর্তীতে ট্রাকে লাগা আগুন থেকে ট্রাকটির পেছনে থাকা অন্য আরেকটি মাইক্রোবাসে লেগে যায়। এতে মাইক্রোবাসটিরও একপাশ পুড়ে যায়। পরে আত্মরক্ষার্থে ট্রাকের চালক সড়কের পাশের একটি খালি জায়গায় ট্রাক নামিয়ে দেন। এতে ট্রাকচালক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আর আহত ট্রাকচালককে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে ঝুটবোঝাই একটি চলন্ত ট্রাকে আগুন লাগে। এ সময় ট্রাকচালক ট্রাকটি পাশের একটি খালি স্থানে নামিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর সড়কে চলার সময় ট্রাকের পেছনের আগুন থেকে একটি মাইক্রোবাসের এক অংশ পুড়ে যায়। চলন্ত ট্রাকে আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা সম্ভব হবে। ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে ট্রাক ও ঝুটের মালিক বলতে পারবেন। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

নারায়ণগঞ্জে ঝুটবোঝাই চলন্ত ট্রাকে আগুন, চালক আহত

আপডেট সময় ১০:৫৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫