ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৬ বছর পর আড়াইহাজার থানার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আড়াইহাজার থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জহিরুল ইসলাম (৪৫)কে ২৬ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম আড়াইহাজার বাজবী এলাকার মৃত আব্দুল জলিল’র ছেলে। সে বর্তমানে রাজধানীর আশুলিয়া বাইপাইল এলাকায় থাকতেন।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন। এরআগে বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ১৯৯৯ সালে আড়াইহাজার থানায় মামলা নং- ৫(৩)৯৯, ধারা ৩৯৩/৩০২/৩৪ এর অধীনে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরপরই জহিরুল আত্মগোপনে চলে যান। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।

গোয়েন্দা তথ্য ও চৌকস অভিযানিক টিমের সমন্বয়ে আশুলিয়া থানার কাইচাবাড়ি এলাকায় থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জহিরুল ইসলামকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

২৬ বছর পর আড়াইহাজার থানার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় ১০:২৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫