ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কোরআন-সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করতে দিবোনা – আব্দুল হামীদ মধুপুরি

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ ওলামা পরিষদ ও খতমে নবুয়্যত সংক্ষন কমিটি নারায়ণগঞ্জ জেলার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় ডিআইটি মসজিদের ২য় তলায় এ সভার আয়োজন করা হয়। সভায় নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হামীদ মধুপুরি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ধর্মকে বাদ দিয়ে কোন কাজ করা সম্ভব নয়। যারা আল্লাহর আইনকে বাতিল করতে চায় তাদেরকে বাংলার জমিনে ঠাই দেওয়া হবেনা। প্রতিটি মুসলমানের উচিত নিজেদের জান-মাল দিয়ে এসকল বিষয়ের প্রতিবাদ করা। খুনিদেরকে যেভাবে বাংলার মাটি থেকে বের করে দেওয়া হয়েছে তাদেরকেও বের করে দেওয়া হবে। বর্তমান সরকার সীমিত সময়ের, জাতীয় সরকার নয়। তাদের কোন কোরআন-সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করতে দিবোনা। আমরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে এর প্রতিবাদ করবো।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, বর্তমান সরকারের নারী বিষয়ক কমিশন উত্তরাধিকার ও পারিবারিক আইনকে নারী বৈষম্যের মূল কারন হিসেবে উপস্থাপন করেছে যা কিনা কোরআন বিরোধী। নারী বিষয়ক কমিশন যে প্রস্তাব উত্থাপন করেছে সেটা ড. ইউনুস সাহেবের ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এ কমিশনকে বাতিলের আহ্বান জানাই।

বক্তব্য শেষে মাওলানা বদরুল আলম সিলেটী জেলা কমিটির পরিচিতি তুলেন ধরেন। এতে উপদেষ্টা প্রধান হলেন আবু তাহের জিহাদী, সভাপতি বা আমীর আব্দুল আউয়াল, সিনিয়র সহ-সভাপতি মফিজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল কাদের, মুফতি আব্দুস সবুর কাসেমী, সাধারণ সম্পাদক জাকির হোসাইন কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি কবির হোসাইন, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু বকর, অর্থ সম্পাদক মাওলানা খোরশেদ, প্রচার সম্পাদক মুফতি সাব্বীর শেখ, দপ্তর সম্পাদক আবুল ফয়েজ সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

কোরআন-সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করতে দিবোনা – আব্দুল হামীদ মধুপুরি

আপডেট সময় ১০:০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫