ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে মারধর, ছেলে গ্রেপ্তার

জমি লিখে না দেওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজের বৃদ্ধ বাবাকে মারধর করে মারাত্মক জখম করার ঘটনায় পাষণ্ড ছেলে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে ২৭ এপ্রিল উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় ভুক্তভোগী আব্দুর রহিম (৭০) কে তার নিজ বাড়ির সামনে দুই ছেলে ও মেয়ে বেধড়ক মারধর করে। পরবর্তীতে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা সেবা নিয়ে সোনারগাঁ থানায় তিন সন্তান আর এক নাতির বিরুদ্ধে মামলা দায়ের করান।

বাবাকে মারধর করা সন্তানরা হলেন- জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনায় ভুক্তভোগী ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সেই মামলার একজন আসামি জহিরুল ইসলামকে আমরা গ্রেপ্তার করেছি। বাকি আসামিরা আত্মগোপনে রয়েছে। তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেপ্রারকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, বেশ কয়েকদিন যাবত ভুক্তভোগী পিতাকে তার সন্তানেরা সম্পত্তি লিখে দিতে চাপ প্রয়োগ করে আসছিল। তবে তিনি তাতে অস্বীকৃতি জানিয়ে আসেন। একপর্যায়ে গতকাল ক্ষুদ্ধ হয়ে তার উপর আক্রমন করা হয়। সন্তানরা বৃদ্ধকে বেধড়ক মারধর করার সময়ে তার ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিমকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করানো হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

সোনারগাঁয়ে সম্পত্তির জন্য বাবাকে মারধর, ছেলে গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫