ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা Logo সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪ ককটেলসদৃশ বস্তু, বিস্ফোরকের আলামত পায়নি পুলিশ Logo মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে কাউন্সিলর প্রার্থী সাঈদ ভুইয়াকে ফুলেল শুভেচ্ছা Logo নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ Logo মন্দিরে ভাঙচুরের অভিযোগ: আপসনামায় মুক্তি নীট কনসার্নের পরিচালকসহ দুজনের Logo আজমেরী ওসমানের সঙ্গে ভিডিও কলে সজল, যা বললেন যুবদল নেতা Logo ভাঙ্গায় তহসিলদার বদরুদ্দোজা খানের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ ও ঘুষ বাণিজ্যের অভিযোগ Logo শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মঘট পালন Logo সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতার -৮ Logo জাগো ফাউন্ডেশন ট্রাস্ট এর উদ্যোগে সাংবাদিকদের সাথে সমতার তারুণ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি

সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস এর ঝুট নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (৩ মে) রাত সাড়ে ৮টার সময় সিদ্ধিরগঞ্জপুলস্থ এম এস টাওয়ারে অবস্থিত উক্ত গার্মেন্টস এর সামনে এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে থাকা কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, সিদ্ধিরগঞ্জপুলস্থ একটি গার্মেন্টস এর ঝুট নামানোকে কেন্দ্র করে রাশেদ ও গাজী মনিরের সাথে প্রথমে কথাকাটাকাটির ঘটনা ঘটে। কথাকাটাকাটির এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এতে বিএনপি নেতা গাজী মনিরসহ উভয় পক্ষের লোকজন আহত হয়। খবর পেয়ে গাজী মনিরের সমর্থক করিম বাদশাসহ অর্ধশতাধিক লোকজন ঘটনাস্থলে এলে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে গনমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের বিএনপি নেতাকমীরা জানান নিজেদের মধ্যে ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়েছে এটা আমরা বসে মিমাংসা করে নিবো।

এ বিষয়ে জানতে চাইলে রাশেদ জানান, আমাদের কোনো লোক সেখানে যায়নি। আমাদের লোকজনদের নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা গাজী মনির জানান, বেশ কিছুদিন ধরে শুনেছি কে বা কারা আমার নাম জড়িয়ে মিথ্যে অপবাদ ছড়াচ্ছে, আমি নাকি গার্মেন্টস এর ঝুটের গোডাউন তালা দিয়ে রেখেছি। আমি আজ ঘটনাস্থলে যাই।

সেখানে গেলে রাসেদ লোকজন নিয়ে আমার উপর হামলা করে। আইনগত কোনো ব্যবস্থা নিবেন কিনা জানতে চাইলে তিনি জানান এখনো কোনো সিন্ধান্ত হয়নি সুস্থ হয়ে পরে সিন্ধান্ত নিবো।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

সেলিম ওসমানকে খুঁজতে ‘উইজডমে’ ডিবির হানা

সিদ্ধিরগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে মারামারি

আপডেট সময় ১০:২৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫