ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

রাজশাহীতে বেশি দামে ডিম বিক্রি, দোকান সিলগালা

রাজশাহীতে বেশি দামে ডিম বিক্রি করায় কাজী ফার্মস ও নাবিল গ্রুপের ডিলার ডিএস এন্টারপ্রাইজকে সাময়িকভাবে সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযোগে আরও দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা নগরীর তেরখাদিয়া ডাবতলা, শালবাগান ও উপশহর এলাকায় এ অভিযান চালায়।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাসুম আলী জানান, ডিএস এন্টারপ্রাইজের মালিক আব্দুল করিম কাজী ফার্মস ও নাবিল গ্রুপের ডিম বিক্রির ডিলার। তিনি প্রতিদিন বিপুল পরিমাণ ডিম বিক্রি করেন। মঙ্গলবার তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, তিনি লাল ডিম প্রতি পিস কিনেছেন ১১ টাকা ১ পয়সা। বিক্রি করছেন ১২ টাকা ৪০ পয়সা। প্রতিটি ডিমে তিনি লাভ করছেন ১ টাকা ৩৯ পয়সা। অস্বাভাবিক লাভ করায় তার দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

মাসুম আলী আরো জানান, নগরীর শালবাগান ও উপশহরে দুই ব্যবসায়ী বেশী দামে ডিম বিক্রি করছিলেন। তাদের একজনকে ২০ হাজার ও অপরজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিমের দাম স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

রাজশাহীতে বেশি দামে ডিম বিক্রি, দোকান সিলগালা

আপডেট সময় ০৯:৩৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪