ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় বিচার দাবী করলেন-গরিবের ডন সেলিম প্রধান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ও জুয়ার আসর বসতে বাঁধা দেয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা কাজী মেহেদী হাসানের উপর দুর্বৃত্তদের হামলা ও পিটিয়ে গুরুত্বর জখমের ঘটনার প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করেন জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ও গরিবের ডন খ্যাত সেলিম প্রধান।

সোমবার দুপুরে মুড়াপাড়া ইউনিয়নের পোড়াবো এলাকায় আহত মেহেদী হাসানের বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেন এবং সমবেদনা জানিয়ে প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন সেলিম প্রধান।

এসময় আহত কাজী মেহেদী হাসানের চাচা কাজী নুরুল আলম জানান, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মেহেদী হাসান। বিগত আওয়ামীলীগ সরকারের শাসনামল থেকে দুর্বৃত্তরা উপজেলার পোড়াবো এলাকায় নিয়মিত মাদক ও জুয়ার আসর বসানো, সরকারি মাটি কেটে নেয়া সহ বিভিন্ন অন্যায়-অপরাধ কর্মকাণ্ড করে আসছিল। এতে কাজী মেহেদী হাসান বাধাঁ দিলে পোড়াবো বাগান বাড়ি এলাকায় দুর্বৃত্তরা মেহেদী হাসানকে বুকে পাথর দিয়ে থেঁতলিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

এ ঘটনায় পরিবার নিয়ে সন্ত্রাসীদের ভয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান মেহেদী হাসানের বাবা উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক কাজী শাহালম কনক। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন আহতের পরিবার সহ বিশিষ্টজনেরা।

এ বিষয়ে গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার

জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় বিচার দাবী করলেন-গরিবের ডন সেলিম প্রধান

আপডেট সময় ০৬:৪২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫