ঢাকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি Logo নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা Logo পাটোয়ারীরা জনগণের চোখের কাঁটা, দাঁতভাঙা জবাব দেওয়া হবে: সাখাওয়াত Logo আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ Logo তোলারাম কলেজের সংঘর্ষে আহত শিবির নেতাদের দেখতে হাসপাতালে জামায়াত আমীর Logo বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার Logo দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় Logo দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি

সোনারগাঁয়ে আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ সোনারগাঁয়ে আমান সিমেন্ট কোম্পানির সৃষ্ট শব্দ দূষণ, বায়ু দূষণ ও ভূ-কম্পন থেকে রক্ষা পেতে ওই এলাকার আট গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।

গতকাল রবিবার দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি এলাকায় আমান সিমেন্ট কোম্পানির মেইন গেইটের সামনের রাস্তায় অবস্থান নিয়ে মোবারকপুর, মামরকপুর, নগরজোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদেরগাঁও, সোনাময়ী ও খংসারদী গ্রামের বাসিন্দারা প্রায় আড়াই ঘন্টা ধরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এ সময় বারদী থেকে মোগরাপাড়া চৌরাস্তা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে সেখানে তাদের সামনেই দীর্ঘ যানজটে আটকে থাকা পরিবহন যাত্রীদের সাথে অবরোধকারীদের তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে সোনারগাঁ থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধকারীরা রাস্তা থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ভূক্তভোগীরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমরা বাঁচতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাঁচাতে চাই। দীর্ঘদিন ধরে আমান গ্রুপের ভয়াবহ শব্দ দূষণ ও ভূ-কম্পনের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড শব্দ দূষণের কারণে ছেলে-মেয়েদের লেখাপড়ার সমস্যা হচ্ছে, শব্দ দূষণে মসজিদের আযান শুনতে পাওয়া যায় না, কারো বাড়ীতে চুরি, ডাকাতি হলে তাদের আত্মচিৎকার শুনতে না পাওয়ার কারনে চোর-ডাকাতরা নির্বিঘ্নে চুরি-ডাকাতি করে যাচ্ছে দিনের পর দিন। শব্দ দূষণের কারণে কেউ এলাকায় বিয়ের সম্পর্কও করতে চায় না। এছাড়াও কোম্পানির শব্দ দুষণ, বায়ু দুষণ ও ভূ-কম্পনের ফলে স্থানীয় বাসিন্দারা মাথা ব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। প্রচন্ড ভূ-কম্পনের ফলে বাড়ি-ঘরে ফাটল দেখা দিয়েছে এবং বায়ু দূষণের ফলে আশেপাশের গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। এলাকাবাসী আরও জানান, তাদের এই সমস্যা সমাধান না হলে এই প্রতিবাদ অব্যাহত থাকবে।

এ ব্যাপারে আমান সিমেন্ট কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, সকল নিয়ম-কানুন মেনেই আমান গ্রুপ এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। একটি মহল পরিকল্পিত ভাবে কোম্পানির বিরুদ্ধে এ আন্দোলনে ইন্ধন দিচ্ছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

৫ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে খরচ ৫৫৭ কোটি রুপি

সোনারগাঁয়ে আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় ০২:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫