ঢাকা , শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ Logo নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ Logo চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী Logo বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম Logo দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা Logo ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo নাসিকের হাজার কোটির বাজেট ঘোষণা করলেন সাখাওয়াত Logo আপনারা হাসিনার চেয়ে কম ফ্যাসিস্ট, কম সন্ত্রাসী: এমপি আল আমিন Logo র‍্যাবের ছায়া দেখলেই বাড়িঘর ছেড়ে পালাতে হতো: এমপি কালাম Logo বিডিএস উইং’-এর ব্যানারে ডা. হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের দোসর চিকিৎসকদের সংবাদ সম্মেলনের আড়ালে দেশবিরোধী ষড়যন্ত্র

চীন সফরে কী নিয়ে আলোচনা হবে, জানালেন ফখরুল

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটি গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারলাইন্সে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৯ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি ঢাকা ত্যাগ করেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করেন। প্রতিনিধি দলে রয়েছেন- দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ঈসমাইল জবিউল্লাহ, সুকোমল বড়ুয়া, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল ও বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

এর আগে ঢাকা বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চীন সফরে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাঁচ দিনের এই সফরে চীনের কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের বৈঠক হবে।  চীন অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ, তাদের এ শক্তি কাজে লাগাতে পারলে বাংলাদেশও অর্থনৈতিকভাবে উপকৃত হবে। জানা গেছে,  বাংলাদেশের সঙ্গে চীনা সরকারসহ কমিউনিস্ট পার্টির মধ্যে সম্পর্ক উন্নয়নে জোর দিতে এ সফর।

এর আগে গত মাসের শেষ দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বেইজিংয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয় বিএনপির একটি প্রতিনিধিদল। সফরকালে প্রতিনিধিদল চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর-পূর্ব এশিয়া এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ

চীন সফরে কী নিয়ে আলোচনা হবে, জানালেন ফখরুল

আপডেট সময় ০২:১৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫